for Add

আফ্রিদি আতঙ্কে অসি অধিনায়ক

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, সেমিফাইনালের পাওয়ার প্লেতে দারুণ ফর্মে থাকা পাকিস্তানী পেসার শাহিন আফ্রিদির বিপক্ষে আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের লড়াইটাই ম্যাচের ভাগ্য গড়ে দিবে।

টুর্নামেন্টে এখনো পর্যন্ত বেশ ভাল দক্ষতা প্রদর্শন করেছে পাকিস্তান। জয় পেয়েছে ৫ ম্যাচের সব ক’টিতে। অপরদিকে ইংল্যান্ডের কাছে হেরে যাবার পর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দলটির অধিনায়ক ফিঞ্চের মতে শাহিনের সঙ্গে নতুন বলের লড়াইয়ের দক্ষতার উপরই নির্ভর করছে তাদের ফাইনাল খেলার স্বপ্ন।

ফিঞ্চ বলেন,‘ টুর্নামেন্টে এখনো পর্যন্ত যেটি দেখেছি তাতে মনে হয়েছে পাওয়ার প্লেতে দুই দলের ব্যাটিং-বোলিং ম্যাচের ভাগ্য গড়ে দিবে। অবশ্য মিডল ওভারের গভীরতা এবং ডেথ ওভারের সামর্থ্যও জয় পরাজয়ের নিয়ামক হতে পারে। তবে পাওয়ার প্লে হচ্ছে ম্যাচ জয়ের আসল চাবিকাঠি। শাহিন সত্যিকার অর্থেই দারুণ ফর্মে আছেন। তাই তার বিপক্ষেই যে আমাদের আসল লড়াই, সে বিষয়ে কোন সন্দেহ নেই।’

সেমিফাইনালে পাকিস্তান ফেভারিট হিসেবে খেলবে বলে স্বীকার করেছেন অসি অধিনায়ক। তবে তিনি এটিও বলেছেন, কাগজে কলমে আলোচনায় না থাকলেও তার দল শিরোপা জয়ের দিকেই তাকিয়ে আছে।

ফিঞ্চ বলেন, ‘পাকিস্তান অসাধারণ ক্রিকেট খেলেছে। পাওয়ার প্লেতে ব্যাটিং ও বোলিংয়ে তাদের পারফরম্যান্স সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। আপনি যদি বিগত কয়েকটি সিরিজের দিকে তাকান সেখানে এই ফরমেটের ক্রিকেটে আমাদের পক্ষে কোন বক্তব্য নেই।’

ইনিংসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ নিতে হবে ডেভিড ওয়ার্নারকে। এটি হবে তার আরেকটি পরীক্ষা। টুর্নামেন্টে এই ওপেনার দলকে এগিয়ে নেবার পথে প্রচুর সময় ব্যয় করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও খুব একটা ভাল করতে পারেননি তিনি। যে কারণে দলের নিয়মিত একাদশ থেকেও ছিটকে পড়েছিলেন তিনি।

অবশ্য অস্ট্রেলীয় শিবিরে যোগ দেয়ার পর নিজের ফর্ম কিছুটা ফিরে পেয়েছেন ওয়ার্নার। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে তিনি দুটি হাফ-সেঞ্চুরিও করেছেন। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রানের ইনিংস উল্লেখযোগ্য।

ফিঞ্চ বলেন, ‘ডেভিডের ফর্ম নিয়ে আমি কখনো উদ্বিগ্ন ছিলাম না। আমাদের যুগে তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। আপনারা হয়তো আইপিএলে তার দক্ষতা উপভোগ করতে পারেননি। কিন্তু আইপিএলের সঙ্গে এখানকার পারফরম্যান্সের মধ্যে অনেক ব্যবধান ছিল। যে কারণে আমি কখনো তাকে নিয়ে চিন্তিত ছিলাম না। তিনি কঠোর অনুশীলন করেছেন, মানসিকভাবে সতেজ এবং সেরা অবস্থানে আছেন। ফিট ও ফায়ারিংয়ে তাকে সেরা অবস্থানে দেখে আমার দারুণ লাগছে। ’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add