for Add

বার্সার জন্য ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন জাভি!

শনিবার নতুন প্রধান কোচ হিসেবে ক্লাব কিংবদন্তি জাভির নাম ঘোষণা করে স্পেনের পরাশক্তি বার্সেলোনা। তার সঙ্গে আগামী ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করেছে কাতালানরা।

সোমবার কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় গণমাধ্যমের সামনে। সেখানে নানা বিষয়ে কথা বলার সময় আন্তর্জাতিক ফুটবলের সফলতম দল ব্রাজিলের কাছ থেকে কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার কথা জানান তিনি।

তবে ভুললে চলবে না, বার্সার মূল দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে জাভি খেলেছেন ৭৬৭ ম্যাচ। দলটির জার্সিতে ১৭ বছর (১৯৯৮ থেকে ২০১৫ সাল) কাটিয়ে তিনি আটটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ২৫টি শিরোপা। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালে আল-সাদের কোচ হন তিনি। তাদেরকে বিদায় জানিয়ে এবার তিনি ফিরেছেন ‘নিজের ঘর’ বার্সেলোনায়।

সংবাদিক সম্মেলনে এসে ৪১ বছর বয়সী জাভি বলেছেন, ‘এটা সত্যি। আমি ব্রাজিল দলের সঙ্গে কথা বলেছিলাম। পরিকল্পনাটা ছিল শুরুতে তিতেকে সাহায্য করা এবং বিশ্বকাপের পরে তার পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব নেওয়া।’
জাভিকে নিয়ে ব্রাজিলের পরিকল্পনাটা ছিল এমন- তিনি শুরুতে বর্তমান প্রধান কোচ তিতের সঙ্গে কাজ করবেন সহকারী হিসেবে। আগামী ২০২২ বিশ্বকাপ পর্যন্ত সেই পদেই থাকবেন তিনি। এরপর বিশ্বকাপ শেষে তার হাতে তুলে দেওয়া হবে প্রধান কোচের দায়িত্ব। লোভনীয় প্রস্তাব হলেও সেটা ফিরিয়ে দেন জাভি। আল-সাদের কোচ হিসেবে তিনি থেকে যান কাতারে। কারণ তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে খুব শিগগিরই তার ডাক আসবে বার্সেলোনা থেকে। আর সেটাই ঘটেছে।

বার্সেলোনাকে কোচিং করাতে তৈরি জানিয়ে তিনি যোগ করেছেন, ‘আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসার। আমি অনুভব করছি, আমি তৈরি এবং আত্মবিশ্বাসী। আমি অনুভব করছি, এটাই সঠিক সময়।’

বার্সেলোনার সঙ্গে তার গভীর বন্ধনের কথা আলাদা করে বলে না দিলেও চলে! ফুটবলপ্রেমী মাত্রই সেটা জানেন। ন্যু ক্যাম্পে তার বেড়ে ওঠা, আলো ছড়িয়ে জাতীয় দলের জার্সি গায়ে তোলা, বিশ্বজয়ী হওয়া। তাই বার্সায় ফেরার আশা মনের গহীনে লালন করছিলেন জাভি। আর ফেরার ব্যাপারে তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে কয়েক মাস আগে ব্রাজিলকে কোচিং করানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

বার্সেলোনার সাবেক তারকা জাভি হার্নান্ডেজ কাতালান দলটিতে ফিরেছেন কোচ হয়ে। সোমবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার দায়িত্ব নিয়ে নিয়েছেন তিনি। দায়িত্ব নিয়েই দলটিকে নতুনভাবে সাজানোর কাজে শুরু করে দিয়েছেন জাভি। দলটিতে থাকা ফিজিও জুয়ানজো ব্রাউ ও ফিজিকাল ট্রেইনার আলবার্ট রোকাকে বার্সার দরকার নেই বলে জানিয়েছেন জাভি।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add