for Add
বাসস : ৭ নভেম্বর ২০২১, রবিবার, ১৫:০৫:৩৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েই সুখবর পেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় ২০২২ বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা। এ বিশ্বকাপের মত বাছাইপর্ব খেলতে হবে না বাংলাদেশকে।
আইসিসি আগেই নিয়ম করে দিয়েছিল যে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে হলে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। শীর্ষ আটের বাইরে যারা থাকবে তারা প্রথম পর্ব খেলবে।
শনিবার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হারে র্যাংকিংয়ে অষ্টমস্থানে উঠেছে বাংলাদেশ। তাদের রেটিং ২৩২।
বিশ্বকাপ শুরুর আগে র্যাংকিংয়ের ছয় নম্বরে ছিল বাংলাদেশ। কিন্তু এবারের বিশ্বকাপে আট ম্যাচ খেলে ছয়টিতে হেরে ২৩৪ পয়েন্ট নিয়ে নবমস্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। ২৩৩ রেটিং নিয়ে অষ্টমস্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৩৪ রেটিং নিয়ে সাতে ছিল আফগানিস্তান। আর ২৩২ রেটিং নিয়ে ভগ্নাংশের হিসেবে দশমস্থানে ছিল শ্রীলঙ্কা।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হারে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ। ২২৬ রেটিং নিয়ে দশমস্থানে নেমে গেল ওয়েস্ট ইন্ডিজ। ২৩২ রেটিং নিয়ে নবমস্থানে উঠলো লঙ্কানরা।
প্রথম আট দলের বাইরে থাকায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমপর্ব খেলতে হবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। পরের বিশ্বকাপের প্রথমপর্বে খেলতে হবে নামিবিয়া ও স্কটল্যান্ডকেও।
আগামী বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলা দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
দু’বছরে দু’টি বিশ্বকাপ হওয়ায় সুপার টুয়েলভের দল বাছাইয়ের জন্য র্যাংকিং প্রক্রিয়া বেছে নেয় ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
For add
For add
For add
For add
for Add