for Add
বাসস : ৭ নভেম্বর ২০২১, রবিবার, ১৪:৩৪:৫৬

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। ম্যাচটিতে লিভারপুল ২-০ গোলে জয়ী হয়েছে। ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারেন তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি রেডস বস জার্গেন ক্লপ।
তবে বেশ কিছু ম্যাচে ফিরমিনোকে বিশ্রামে থাকতে হবে, এতে কোন সন্দেহ নেই। এবারের মৌসুমে ফিরমিনো লিগে আটটি ম্যাচ খেলে চার গোল করেছেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে করেছেন দুই গোল।
লিভারপুলের ওয়েবসাইটে ক্লপ বলেছেন, ‘গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ফিরমিনো, যা আমাদের জন্য মোটেই স্বস্তির কোন খবর নয়। বিষয়টি সত্যিই দূর্ভাগ্যজনক। এখনো বলা যাচ্ছেনা ঠিক কবে নাগাদ সে মাঠে ফিরতে পারবে। তবে আন্তর্জাতিক বিরতির আগে নয় এটা নিশ্চিত। বিষয়টি নিয়ে আমাদের গুরুত্বের সাথে কাজ করতে হবে।’
ক্লপ জানিয়েছেন ফিরমিনোর পাশাপাশি কাফ ইনজুরির কারণে ডিফেন্ডার জো গোমেজ ও চোখের প্রদাহের কারণে মিডফিল্ডার কার্টিস জোনসও আজ রোববারের ম্যাচে খেলতে পারবেন না। ইনজুরির কারণে খেলতে পারছেন না ফিরমিনোও।
For add
For add
For add
For add
for Add