for Add

টানা দ্বিতীয় জয়ে সেমির আশা বেঁচে থাকলো ভারতের

টানা দ্বিতীয় জয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ভারত।

শুক্রবার সুপার টুয়েলভে গ্রুপ : ২ -এ নিজেদের চতুর্থ ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। স্কটিশদের ৮৫ রানের গুটিয়ে দিয়ে ৩৯ বল খেলেই জয় তুলে নেয় ভারত।

এ জয়ে ৪ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ : ২ -এ টেবিলের তৃতীয়স্থানে উঠলো ভারত। আর ৪ খেলায় জয়ের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতেই থাকলো স্কটিশরা।

দুবাইয়ে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ৭ ওভারে ২৯ রানের মধ্যে স্কটল্যান্ডের প্রথম সারির চার ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় ভারতের বোলাররা। এরমধ্যে দু’টি নেন স্পিনার রবীন্দ্র জাদেজা। ১টি করে নেন দুই পেসার মোহাম্মদ সামি ও জসপ্রিত বুমরাহ।

শুরুতে চাপে পড়া স্কটল্যান্ডকে চাপমুক্ত করার চেষ্টা করেন দুই মিডল-অর্ডার ব্যাটার ক্যালাম ম্যাকলিওড ও মাইকেল লিস্ক। ২৬ বলে ২৯ রানের জুটি গড়েন তারা। তবে ২১ রান করা লিস্ককে থামিয়ে ভারতকে পঞ্চম সাফল্য এনে দেন জাদেজা।

জাদেজার ব্রেক-থ্রুর পর স্কটল্যান্ডের লোয়ার-অর্ডারে ধস নামায় ভারতের সামি-অশ্বিন ও বুমরাহ। এতে ১৭ দশমিক ৪ ওভারে ৮৫ রানে অলআউট হয় স্কটল্যান্ড। লিস্কের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জর্জ মুুন্সি।

ভারতের সামি-জাদেজা ১৫ রান করে দিয়ে ৩টি করে উইকেট নেন। ১০ রানে ২ উইকেট নেন বুমরাহ। এই ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ভারতের পক্ষে সর্বোচ্চ শিকারী এখন বুমরাহ। ৫৪ ম্যাচে ৬৪ উইকেট নিয়ে শীর্ষে বুমরাহ। ৪৯ ম্যাচে ৬৩ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে স্পিনার যুজবেন্দ্রা চাহাল।

ম্যাচ জয়ের জন্য ৮৬ রানের সহজ টার্গেট পায় ভারত। সেমির পথে ভারতের দুই বাঁধা নিউজিল্যান্ড ও আফগানিস্তান। তাই পয়েন্ট টেবিলে রান রেটের হিসেবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে টপকে যাবার সমীকরণ মাথায় নিয়ে খেলতে নামে টিম ইন্ডিয়া। রান রেটে আফগানিস্তানকে টপকাতে হলে ৭ দশমিক ১ ওভারে এবং নিউজিল্যান্ডকে টপকাতে ৮ দশমিক ৫ ওভারে স্কটল্যান্ডের ছুঁড়ে দেয়া ৮৬ রান টপকাতে হবে।

রান রেটের সমীকরণ মাথায় রেখে ইনিংস শুরু করেই ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। চতুর্থ ওভারেই ভারতের স্কোর ৫০ পার করেন তারা। প্রথম ওভারে ৮, দ্বিতীয় ওভারে ১৫, তৃতীয় ওভারে ১৬ ও চতুর্থ ওভারে ১৪ রান তুলেন রোহিত ও রাহুল।

পঞ্চম ওভারের প্রথম পাঁচ বলে ১৭ রান তুলেছিলেন রাহুল-রোহিত। তবে শেষ বলে রোহিতকে বিদায় দেন স্কটল্যান্ডের বাঁ-হাতি স্পিনার মার্ক ওয়াট। ১৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করেন রোহিত। জুটিতে ৩০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭০ রান যোগ করেন রোহিত-রাহুল।

রোহিত ফিরে যাবার পর ষষ্ঠ ওভারে মাত্র ১৮ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। তবে ওই ওভারে নামের পাশে ৫০ রান রেখে আউট হন রাহুল। ১৯ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন রাহুল।

দলীয় ৮২ রানে রাহুলের বিদায়ের পর ভারতের জয় নিশ্চিত করেন অধিনায়ক বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেন সূর্য। এতে ৬ দশমিক ৩ ওভারেই জয় পেয়ে রান রেটে সমীকরণে আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে টপকে যায় ভারত। কিন্তু পয়েন্টের হিসেবে এখনো নিউজিল্যান্ডের পেছনেই টিম ইন্ডিয়া। কোহলি ২ ও সূর্যকুমার ৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন ভারতের জাদেজা।

গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আগামী ৮ নভেম্বর নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। আর ৭ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর :

স্কটল্যান্ড : ৮৫/১০, ১৭.৪ ওভার (মুনসি ২৪, লিস্ক ২১, সামি ৩/১৫)।

ভারত : ৮৯/২, ৬.৩ ওভার (রাহুল ৫০, রোহিত ৩০, ওয়াট ১/২০)।

ফল : ভারত ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : রবীন্দ্র জাদেজা (ভারত)।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add