for Add
বাসস : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৭:১৭:১৩

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে ছাড়া দলের মধ্যে ভারসাম্য আনতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের দৌঁড় থেকে বলতে গেলে এক প্রকার বাদই পড়েছে বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে ভাল করার লক্ষ্যে খেলবে টাইগাররা।
শেষ দুই ম্যাচের মধ্যে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
সাকিবকে ‘টু ইন ওয়ান’ বলে অভিহিত করে ডোমিঙ্গো বলেন, তার বদলি খুঁজতে অনেক কিছু বিবেচনা করতে হবে। কারণ সাকিবের পরিবর্তে একজন ব্যাটার এবং একজন বোলারের প্রয়োজন হবে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশকে সুপার টুয়েলভে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল ডোমিঙ্গো বলেন, ‘অবশ্যই এটি বড় ক্ষতি। তাকে ছাড়া দলে ভারসাম্য আনা কঠিন, তখন ব্যাটার বা বোলারের দিকে যেতে হয়। এতে পার্ট-টাইম বোলারও খেলাতে হয়।’ তিনি আরো জানান, সাকিবের অনুপস্থিতি মানেই এমন একজন নেতাকে হারানো, যে কি-না চাপের মধ্যেও ধীর-স্থির থাকতে পারেন।
ডোমিঙ্গো বলেন, ‘অবশ্যই, এটা দলের ভারসাম্যের জন্য এটি বড় ক্ষতি। তবে নেতৃত্ব এবং চাপের মধ্যে যেভাবে একটা স্থির পরিবেশ নিয়ে আসেন সেটিও হারিয়ে যায়।’
একই সময়, সাকিবের অনুপস্থিতিতে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে তার স্থলাভিষিক্ত খেলোয়াড়ের জন্য বড় সুযোগ হিসাবে দেখছেন ডোমিঙ্গো।
তিনি বলেন, ‘তবে সাকিবের অনুপস্থিতি নতুন কারও জন্য প্রথমবারের মত বিশ্বকাপে খেলার সুযোগ করে দিবে এবং যে তরুণ সুযোগ পাবে সেটাকে আমরা এটা তার জন্য একটা বড় সুযোগ এবং ইতিবাচক হিসেবেই দেখছি।’
For add
For add
For add
For add
for Add