for Add

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও লজ্জাস্কর হার ভারতের

পাকিস্তানের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের কাছেও লজ্জাস্করভাবে পরাজিত হলো ভারতীয় ক্রিকেট দল। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে টিম ইন্ডিয়া। যার ফলে সেমিফাইনালে খেলার পথ কঠিনই হয়ে গেল ভারতের।

গ্রুপ : ২- এ ৩ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পাকিস্তান। সমান সংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। ২ ম্যাচ শেষে নিউজিল্যান্ড ও নামিবিয়ার পয়েন্ট সমান ২। আর ২ ম্যাচ শেষে ভারত ও স্কটল্যান্ডের পয়েন্ট শূন্য। সেমিতে খেলতে হলে শেষ তিন ম্যাচে তো জিততেই হবে ভারতকে, সেই সাথে আফগানিস্তান-নিউজিল্যান্ডের হারের কামনাও করতে হবে।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও ইশান কিশান ১৭ বলে ১১ রান করার পরই আঘাত হানেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট। ৪ রান কিশান শিকার হন বোল্টের।

এরপর তিন নম্বরে নামা রোহিত শর্মাকে নিয়ে ১৮ বলে ২৪ রানের জুটি গড়েন রাহুল। ১৬ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করা রাহুল শিকার হন নিউজিল্যান্ডের আরেক পেসার টিম সাউদির।

রাহুলের আউটের পর ভারতকে চেপে ধরেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। ৮ রানের ব্যবধানে রোহিত ও ভারতের অধিনায়ক বিরাট কোহলির বিদায় নিশ্চিত করেন সোধি। ১টি করে চার-ছক্কায় ১৪ বলে ১৪ রান করেন রোহিত। অন্য দিকে টেস্ট মেজাজে ১৭ বল খেলে ৯ রান করেন কোহলি।

৪৮ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। এ অবস্থায় উইকেট বাঁচিয়ে খেলতে গিয়ে রানের গতি কমিয়ে ফেলেন উইকেটরক্ষক ঋসভ পান্থ ও হার্ডিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে ২৬ বল খেলে ২২ রান যোগ করেন তারা। ১৯ বলে ১২ রান করা পান্ডিয়াকে বোল্ড করেন নিউজিল্যান্ডের পেসার এডাম মিলনে।

১৯তম ওভারের প্রথম বলে পান্ডিয়াও প্যাভিলিয়নে ফিরেন। তখন ভারতের রান ৬ উইকেট ৯৪। ইনিংসের বল বাকী ১১টি। এ অবস্থায় দলের রান তিন অংকে পৌঁছে দিয়ে ভারতের মুখ রক্ষা করেন রবীন্দ্র জাদেজা। শেষদিকে ১৯ বলে অপরাজিত ২৬ রান করেন তিনি। ২টি চার ও ১টি ছক্কা মারেন জাদেজা। ভারত পায় ২০ ওভারে ৭ উইকেটে ১১০ রান। নিউজিল্যান্ডের বোল্ট ৩টি, সোধি ২টি, সাউদি-মিলনে ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১১১ রানের টার্গেট ৩৩ বল বাকী রেখেই স্পর্শ করে নিউজিল্যান্ড। দলীয় ২৪ রানে ওপেনার মার্টিন গাপটিল ফিরলেও দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৭২ রান যোগ করে নিউজিল্যান্ডের জয়ের পথ সহজ করে দেন আরেক ওপেনার ড্যারিল মিচেল ও অধিনায়ক কেন উইলিয়ামসন।

মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন মিচেল। ৩৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৯ রান করা মিচেল শিকার হন ভারতের পেসার জসপ্রিত বুমরাহর। ২০ রান করা গাপটিলকেও আউট করেন বুমরাহ।

দলীয় ৯৬ রানে মিচেলের আউটের পর ডেভন কনওয়েকে নিয়ে লক্ষ্যে পৌঁছান উইলিয়ামসন। ৩১ বলে ৩৩ রানে উইলিয়ামসন এবং ২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ভারতের বুমরাহ ১৯ রানে ২ উইকেট নেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সোধি।

আগামী ৩ নভেম্বর গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। একই দিন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : ১১০/৭, ২০ ওভার (জাদেজা ২৬*, পান্ডিয়া ২৩, বোল্ট ৩/২০, সোধি ২/১৭)।

নিউজিল্যান্ড : ১১১/২, ১৪.৩ ওভার (মিচেল ৪৯, উইলিয়ামসন ৩৩*, বুমরাহ ২/১৯)।

ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : ইশ সোধি (নিউজিল্যান্ড)।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add