for Add

ওমানকে হারিয়ে স্বস্তিতে বাংলাদেশ,পাপুয়াকে হারালেই কাঙ্খিত গন্তব্য

প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে স্কটল্যান্ডের কাছে পরাজিত হলেও মঙ্গলবার রাতে স্বাগতিক ওমানের বিপক্ষে জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব থেকে ছিটকে পড়ার আশঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। বাদ পড়ার আশঙ্কা দূর হবার পর মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনির (পিএনজি) বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্সে। সংক্ষিপ্ত ভার্সনে পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে টাইগাররা।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারের পর টুর্নামেন্টে নড়বড়ে অবস্থায় ফেলে দেয় বাংলাদেশকে। সুপার টুয়েলভে খেলার সমীকরণ কঠিন হয়ে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ রানে হারিয়ে লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ।

ম্যাচ জয়ের পাশাপাশি বড় উদ্বেগের বিষয় রান রেটেও বেশ এগিয়েছে বাংলাদেশ। এক জয়ে দুই পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপে তৃতীয়স্থানে আছে বাংলাদেশ। তাদের রান রেট ০ দশমিক ৫০০। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওমান। তাদের রান রেট ০ দশমিক ৬১৩। ওমানের বিপক্ষে ম্যাচের আগে রান রেটে বেশ পিছিয়ে ছিল বাংলাদেশ।

দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে টেবিলের শীর্ষে আছে স্কটল্যান্ড। তাদের রান ০ দশমিক ৫৭৫। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিশ্চিত পাপুয়া নিউ গিনির। স্কটল্যান্ডের রান রেটও ‘বি’ গ্রুপে বাংলাদেশের শীর্ষে থাকার সুযোগ থাকছে। পরের ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারাতেই হবে এবং স্কটল্যান্ডের কাছে হারতে হবে ওমানকে। সেক্ষেত্রে রান রেটের হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে স্কটল্যান্ড, কারণ স্কটিশদের চেয়ে ভাল রান রেট ওমানের। যা বাংলাদেশের জন্য আর্শীবাদ।

বাংলাদেশ-পাপুয়া নিউ গিনির ম্যাচের পর মুখোমুখি হবে ওমান ও স্কটল্যান্ড। আসলে গ্রুপে সবারই সুযোগ থাকছে এবং এমনকি গানিতিক পরিবর্তনে সুপার টুয়েলভে যাবার সুযোগ থাকছে পাপুয়া নিউ গিনিরও। যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে পাপুয়া নিউ গিনি। যা সত্যিকারার্থে অসম্ভব এবং ওমানের কাছে হারতে হবে স্কটল্যান্ডকে। যদি পাপুয়া নিউ গিনি জিতে এবং ওমান হেরে যায়, এতে তিন দল বাংলাদেশ, পাপুয়া নিউ গিনি ও ওমানের পয়েন্ট সমান দুই করে হবে। সেক্ষেত্রে রান রেটে নির্ধারণ হবে সুপার টুয়েলভের দল। তবে সমীকরণের চিন্তা বাদ দিয়ে ভালোভাবে ম্যাচটি জিততে চাইছে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে ম্যাচে ব্যাট-বল হাতে জ্বলে উঠেছেন সাকিব। ২৯ বলে ৪২ রান করার পর বল হাতে ২৮ রানে ৩ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচ সেরা। জয়ের পর সাকিব জানান, তারা এখন স্বস্তিতে আছেন এবং এই টুর্নামেন্টের বাকি ম্যাচে তাদের সেরা খেলা উপহার দিতে বদ্ধপরিকর।

সাকিব বলেন, ‘এই জয় দলের জন্য স্বস্তির। আমার বিশ্বাস, ড্রেসিংরুমে ভাল অনুভূতি হবে। স্কটল্যান্ডের কাছে হার অবশ্যই হতাশাজনক, কিন্তু তারা ভাল খেলেছে। যেমনটি আজ ওমান করেছে।’

তিনি আরো বলেন, ‘খেলায় ফিরতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার মনে হয় সাইফুদ্দিন এবং মাহেদি সত্যিই ভাল বোলিং করেছে। এই জয়ের টার্নিং পয়েন্ট ছিল তাদের স্পেল। আমি মনে করি তারা তাদের ৮ ওভারে ৩০ রানের বেশি দেয়নি, যা সত্যিই আমাদের সাহায্য করেছে। উভয়েই বোলিংয়ের জন্য কৃতিত্বের দাবীদার।’

উইনিং কম্বিনেশন পরিবর্তন করা বাংলাদেশের জন্য কঠিন। সৌম্য সরকারের পরিবর্তে খেলতে নেমে ৫০ বলে ৬৪ রান করেন ওপেনার নাইম শেখ। এছাড়া সাকিব ৪২ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৭ রান করেন। আর কোন ব্যাটসম্যানই ওমানের বিপক্ষে ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি।

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অফ-ফর্ম বাংলাদেশের জন্য হতাশার। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস সাকিবের মত পাপুয়া নিউ গিনির বিপক্ষে জ্বলে উঠবেন তিনিও।

সর্বশেষ দুই ম্যাচে দারুণ বল করেছেন দলের প্রধান পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অনেক রান বাঁচিয়েছেন তারা।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ৪২টি জিতেছে তারা। ৭১ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে।

এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৭ টি ম্যাচ খেলেছে এবং মাত্র ছয়টিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বাছাইপর্ব থেকেই পাঁচটি জয় এসেছে। সর্বশেষ জয়টি ওমানের বিপক্ষে। বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add