for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ অক্টোবর ২০২১, বুধবার, ১৮:৪৫:৫৭

চেলসি ফুটবল ক্লাব ও ঘানা জাতীয় ফুটবল দলের সাবেক কোচ পোল্যান্ডের নাগরিক আব্রাহাম গ্র্যান্ট আজ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির সাবেক এ কোচ বাংলাদেশের ফুটবল উন্নয়ন সংক্রান্ত আলোচনার লক্ষ্যে ঢাকায় এসেছেন।
আব্রাহাম গ্র্যান্ট বাংলাদেশে অবস্থানকালে আগামীকাল ২১ অক্টোবর বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মতিঝিলস্থ বাফুফে ভবনের তৃতীয় তলায় দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
এরপর ২২ অক্টোবর তিনি কমলাপুরস্থ বাফুফের এলিট একাডেমি পরিদর্শন করবেন এবং ২৩ অক্টোবর সন্ধ্যা স্বদেশের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।
For add
For add
For add
For add
for Add