for Add

মাটি করে দিল প্যাট্রিক ভিয়েরার স্বপ্নময় প্রত্যাবর্তন

আলেক্সান্দ্রে লাকাজেট্টির ৯৫ মিনিটে সমতাসূচক গোলে মাটি করে দিল আর্সেনালে কোচ হিসেবে প্যাট্রিক ভিয়েরার স্বপ্নময় প্রত্যাবর্তন। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গানাররা।

খেলার সপ্তম মিনিটে পিয়েরে-এমেরি আবেমেয়াংয়ের গোলে বেশ সাবলিল সূচনা করেছিল স্বাগতিক আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান বেনটেক ও অডসন এডুয়ার্ডের গোলে এগিয়ে যায় ভিয়েরার শিষ্যরা। শেষ পর্যন্ত অবশ্য ওই লিড ধরে রাখতে ব্যর্থ হয় ঈগলরা। ম্যাচের অতিরিক্ত সময়ে কর্নার থেকে লাকাজেট্টির গোল মাটি করে দেয় সফরকারীদের উচ্ছাস।

খেলা শেষে মৌসুমের আট লিগ ম্যাচের পাঁচটিতে ড্র করা প্যালেসের কোচ ভিয়েরা বলেন, ‘ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। তবে যেটি আমরা সব সময় বলে থাকি, আমি খুবই হতাশ। কারণ দলটি দ্বিতীয়ার্ধে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাতে জয় পাওয়া উচিত ছিল।’

এমিরেটসে অনুষ্ঠিত ম্যাচের ৭ মিনিটে আবেমেয়াংয়ের গোলে এগিয়ে যাবার পর লিড নিয়েই প্রথমার্ধ শেষ করেছিল আর্সেনাল। বিরতির পর অবশ্য পাল্টে যায় ম্যাচের চেহারা। বিশ্রাম নিয়ে মাঠে ফেরার মাত্র ৫ মিনিট পরেই প্যালেসের হয়ে গোল পরিশোধ করে দেন বেনটেক।

খেলার ৭৩ মিনিটে এডুয়ার্ডের গোলে এগিয়ে যায় ভিয়েরার শিষ্যরা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৫) গোল পরিশোধ করে গানারদের সমতায় ফিরিয়ে আনেন লাকাজেট্টি।

খেলা শেষে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা বলেন, ‘গোল দেয়ার পর ম্যাচটিকে আমরা খুব একটা ভালভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের যেমন ধৈর্য্য ছিলনা, তেমনি অভাব ছিল নিয়ন্ত্রণ। তবে ইতিবাচক দিক হলো আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দল আত্মবিশ্বাস হারায়নি। এর সুফল হিসেবে আমরা পয়েন্ট লাভে সক্ষম হয়েছি।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add