for Add

রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

বাছাইপর্ব দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এ আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে।

সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৮ সালে হবার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য ২০১৮ সালের আসরটি বাতিল করা হয়। আর সূচি অনুযায়ী ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হবার কথা থাকলেও করোনার স্থগিত হয়ে যায়। পাঁচ বছর পর ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এবারের আসরে মোট ১৬ দল অংশ নিচ্ছে। বাছাইপর্বের দু’টি গ্রুপে রয়েছে আটটি দল। আর সুপার টুয়েলভে দু’গ্রুপে আছে আটটি দল।
বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড।

সুুপার টুয়েলভে গ্রুপ : ১ -এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ : ২ -এ আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

বাছাইপর্বের দু’গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি করে দল সুপার টুয়েলভে খেলার টিকিট পাবে। যেখানে আছে আটটি দল। ফলে মোট ১২ দল নিয়ে হবে সুপার টুয়েলভ। সুপার : ১২ -তে খেলতে হলে বাছাইপর্ব পেরোতে হবে বাংলাদেশকে।

বাছাইপর্ব থেকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ দল খেলবে গ্রুপ : ১ এ। বাছাইপর্বের ‘এ’ গ্রুপের রানার্সআপ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ : ২ -এ।

বিশ্বকাপের প্রথম দিন রয়েছে দু’টি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় লড়বে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনি। আর বাংলাদেশ সময় রাত ৮টায় লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

২০১৬ সালে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ওমান। ওই আসরে ৩ ম্যাচ খেলে ১টি করে জয়-হার ও ম্যাচ পরিত্যক্ত হয়েছিল তাদের। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তারা। আর এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে পাপুয়া নিউগিনি। আর এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ওমান ও পাপুয়া নিউগিনি।

এদিকে আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূলপর্ব বা সুপার টুয়েলভ। ৮ নভেম্বর শেষ হবে সুপার টুয়েলভের লড়াই।
সুপার টুয়েলভের দুই গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ১০ ও ১১ নভেম্বর হবে দু’টি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল হবে আবু ধাবিতে, দ্বিতীয়টি হবে দুবাইয়ে।

১৪ নভেম্বর দুবাইয়ে হবে ফাইনাল। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ফাইনাল খেলবে। ফাইনালের জন্য রিজার্ভ-ডে রাখা হয়েছে।

বিশ্বকাপের আগের ছয় আসরে সর্বোচ্চ দু’বার চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। একবার করে শিরোপা জিতে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা-ইংল্যান্ড।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add