for Add

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে কর্ষ্টাজিত জয় পেয়েছে আর্জেন্টিনা। আজ ভোরে বাছাইপর্বে নিজেদের ১১তম ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে পেরুকে। দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন লটারো মার্টিনেজ।

এ জয়ে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানেই থাকল আর্জেন্টিনা। পাশাপাশি টানা ২৫ ম্যাচ রয়েছে অপরাজিত। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। আগের ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়ে ফুরফুরা মেজাজে ছিল আর্জেন্টিনা। তবে আক্রমণাত্মক মেজাজে থাকলেও এ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি লিওনেল মেসির দল।

বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ১০ মিনিটেই গোলের দেখা পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। রদ্রিগো দি পলের ক্রস থেকে গোল করেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

১৭ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির পাসে বাঁ-প্রান্ত দিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মারিয়া। এরপর প্রতিপক্ষের জালে শট নিয়েছিলেন তিনি। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে প্রথমার্ধে গোলের স্বাদ পায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় তারা। ডান-প্রান্ত থেকে মলিনার ক্রসে হেড নিয়ে অসাধারণ দক্ষতায় গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনার সুযোগ হাতছাড়া করে পেরু। ৬৫ মিনিটে বল নিয়ে আর্জেন্টিনার বিপদ সীমানায় প্রবেশ করেন ডিফেন্ডার জেফারসন ফারফান। তাকে আটকাতে গিয়ে ফাউল করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইয়োশিমার ইয়োতুন। তার শট কিক বারপোস্টে লেগে ফিরে যায়।

শেষ পর্যন্ত ১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ হারে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে পেরু।

পয়েন্ট টেবিলের সেরা চারটি দল সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে। আর পঞ্চম দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add