for Add

বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বাংলাদেশ দল। গতরাতে বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামীকাল এডিসি ওভাল-১ গ্রাউন্ডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইরিশদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাবার লক্ষ্য বাংলাদেশের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দু’বিভাগেই ব্যর্থ ছিল টাইগাররা।
প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ব্যাট-বল হাতে সফল ছিলেন সৌম্য সরকার। ২৬ বলে ৩৪ রান করেন সৌম্য। দলের পক্ষে সৌম্যর সর্বোচ্চ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান তুলে বাংলাদেশ। পরে বল হাতে ২ উইকেট নেন সৌম্য।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৪৮ রানের টার্গেট ১ ওভার বাকী থাকতে স্পর্শ করে ফেলে শ্রীলঙ্কা। ১৯ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে লংকানরা।

দীর্ঘদিন পর সৌম্যর ফর্মে ফেরাটা বাংলাদেশের জন্য স্বস্তির। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে জয়ের পথে ফিরে আসাটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটের তৃতীয় বৃহত্তম উৎসব হিসেবে বিবেচিত টি-টোয়েন্টি আসর।

পিঠের ইনজুরির কারণে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্রামে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ খেলবেন, তবে মাহমুদুল্লাহর খেলার বিষয়টি পরিস্কার নয়। মাহমুদুল্লাহর ইনজুরি গুরুতর নয়, তবে বিশ্বকাপে প্রথম রাউন্ডে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম রাউন্ডের আগে হাতে সময় থাকায় মাহমুদুল্লাহকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এই ম্যাচ শেষে প্রথম রাউন্ডের আগে আগামী শুক্রবার ওমানে ফিরবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুুদুল্লাহ এন্ড কোং। এরপর ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে না, তাই সহজেই সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।

টাইগাররা এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে। এর মধ্যে বাছাইপর্ব থেকেই চারটি জয় এসেছে। মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add