for Add

বাঁচা-মরার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে আজ বুধবার বাঁচা-মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

এ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এ দলের হয়ে খেলছে। সবাই জানে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব। সতীর্থদের প্রতি আমার আস্থা রয়েছে, তারা শতভাগ উজাড় করে খেলবে। আমরা সতেজ একটি দল দেখার অপেক্ষায় আছি।’

এখনো পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ যা দেখিয়েছে তা এক কথায় অসাধারণ বলে মনে করেন জামাল ভুঁইয়া। এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে তার প্রত্যাশা লাল সবুজের সমর্থকরা জাতীয় দলের ম্যাচ দেখার জন্য পর্যাপ্ত টিকিট পাবে। নেপালের বিপক্ষে জয়ের আশাবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, তার দল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।

দলের প্রধান কোচ অস্কার ব্রুজন বলেন, ‘আত্মবিশ্বাসের দিক থেকে আমরা ভাল অবস্থায় আছি। নেপালের বিপক্ষে ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারব এবং আশা করছি আমাদের জন্য হবে সুন্দর এ দিনটি। আমাদের যোগ্যতা রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত।

নেপালও বেশ শক্তিশালী এবং এ টুর্নামেন্টে তারা এর প্রমাণ দিয়েছে। তারা বেশ ভাল ফুটবল খেলছে। আমরাও ফাইনাল খেলতে চাই এবং বিগত বিশ দিন ধরে আমরা সেটি নিয়ে কাজ করে আসছি।’

এখনো পর্যন্ত এ টুর্নামেন্টে বাংলাদেশ ভাল ফুটবল খেলে এসেছে। একটিতে জয়, একটিতে ড্র এবং একটিতে পরাজয় বরণ করেছে। চার পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে থাকা দলটির এখন ফাইনাল খেলতে হলে নেপালের বিপক্ষে জয়লাভ করা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

নেপালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে জামালের দলটি হারের ধাক্কা কাটানো এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। আশা করা হচ্ছে হিমালয় কন্যা নেপালের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারবে লাল-সবুজের দল। কারণ তারা জানে ড্র করলেও বাংলাদেশ দলের ফাইনালে খেলার আশা পূর্ণ হবে না।

শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ফুটবল দল। পরের ম্যাচে এক গোলে পিছিয়ে পড়ার পরও ১০ জন নিয়ে ১-১ গোলে রুখে দিয়েছে ভারতকে। তবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে লাল সুবজরা এবং পরাজিত হয় ০-২ গোলে।

অপরদিকে পয়েন্ট তালিকায় অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে নেপাল। তারা একটিতে হারলেও জয় পেয়েছে বাকী দুই ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে আগামীকাল ড্র করলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে নেপালের।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জয় পায় নেপাল। দ্বিতীয় ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারায় ৩-২ গোলে। তবে তৃতীয় ম্যাচে শেষ মুহুর্তে গোল হজম করে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হয় নেপাল।

বাংলাদেশ দল : শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add