for Add

বিশ্বকাপের চূড়ান্তপর্বে দৃষ্টি ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইপর্বে গত মাসের সমস্যা কাটিয়ে পরের ম্যাচের জন্য পূর্ণ শক্তির দল গড়েছে ব্রাজিল। লক্ষ্য কাতার বিশ্বকাপের আসন নিশ্চিত করা।

বাছাইপর্বের আট ম্যাচের সব ক’টিতে জয় নিয়ে এখন পর্যন্ত শতভাগ সফলতার মধ্যেই রয়েছে সেলেকাওরা। বৃহস্পতিবার তারা ভেনেজুয়েলা সফর করবে। এরপর রোববার তারা কলম্বিয়ার মোকাবিলা করবে। পরের সপ্তাহে ব্রাজিলকে লড়তে হবে উরুগুয়ের বিপক্ষে। এ তিন ম্যাচে জয় লাভ করতে পারলে রেকর্ডসংখ্যক বিশ্বকাপের মূল আসরে খেলার নিশ্চয়তা পাবে ব্রাজিল।

জুভেন্টাসের ৩০ বছর বয়সী ফুল ব্যাক অ্যালেক্স সান্দ্রো বলেন, ‘যত দ্রুত সম্ভব কোয়ালিফাই হয়ে যাওয়াটা দারুণ ব্যাপার। নিজেদের সেরাটা দিয়ে, দক্ষতা দেখিয়ে অবশ্য আমরা সব সময় জয় লাভ করার চেস্টা করি। বিশ্বকাপের আসন নিশ্চিত করার জন্য আমরা পরের ম্যাচেও নিজেদের সেরাটা দেয়ার চেস্টা করব।’

ব্রাজিল আশা করছে গত মাসের বাছাইপর্বের বিশৃংখলা এড়ানোর। আর্জেন্টিনার বিপক্ষে ওই ম্যাচে মূল স্কোয়াডের ৯ জন সদস্যকে পাননি কোচ তিতে। তবে ম্যাচটি মাঠে গড়ানোর মাত্র ১০ মিনিট পর ব্রাজিলিয় স্বাস্থ্য বিভাগের কর্মীদের তৎপরতায় সেটি পরিত্যাক্ত হয়। ওই সময় বাদ পড়া তারকারা হলেন চেলসির থিয়াগো সিলভা, লিভারপুল ত্রয়ী আলিসন, রবার্তো ফিরমিনো ও ফ্যাবিনহো, ম্যানচেস্টার সিটির দুই তারকা এডারসন ও গাব্রিয়েল জেসুস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড।

দুটি ঘটনারই নেপথ্যে ছিল কোভিড ইস্যু। কোয়ারেন্টাইন এর বিধিনিষেধের কারণে ইংলিশ ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক দায়িত্ব পালনের অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত ব্রিটিশ ও ব্রাজিলীয় সরকারের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে।

ব্রাজিলেও কোভিড বিষয়ক বিধিনিষেধের কারণে স্বাস্থ্য কর্মকর্তারা আর্জেন্টিনার চারজন খেলোয়াড়কে মাঠে নামার পর থামিয়ে দেয়। কারণ তাদের ইংলিশভিত্তিক খেলোয়াড়দের জন্য ব্রাজিলে প্রবেশের আগে অন্তত দুই সপ্তাহের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল।

ঘটনাটি অতীত হয়ে গেলেও পরিত্যক্ত হওয়া ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কোন সংবাদ নেই। খর্ব শক্তির স্কোয়াড নিয়েও ব্রাজিল চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-০ ও পেরুর বিপক্ষে ২-০ গোলে জয় লাভ করেছে। সেখানে এক গোল করা নেইমার অবশ্য ভেনেজুয়েলার বিপক্ষে কাল খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে।

এ মুহূর্তে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ব্রাজিল এককভাবে শীর্ষে রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আছে ছয় পয়েন্টে।

তবে বর্তমানে দারুণ ফর্মে রয়েছে আর্জেণ্টাইন তারকা লিওনেল মেসি। গত সপ্তাহে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে গোলের খাতা খুলেছেন তিনি। তার গোলে ভর করে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে প্যারিস জায়ান্টরা। এখনো পর্যন্ত বাছাইপর্বে অপরাজিত থাকা আর্জেন্টিনা বৃহস্পতিবার প্যারাগুয়ে সফর করবে। রোববার তারা আতিথেয়তা দিবে উরুগুয়েকে। পরের সপ্তাহে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে পেরুর বিপক্ষে।

আগের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। ম্যাচটি দিয়ে মেসি টপকে যান ওই অঞ্চলের সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতার আসনে থাকা সাবেক ব্রাজিলীয় মহাতারকা পেলেকে। হাল্কা নীল ও সাদা স্ট্রাইপের জার্সি গায়ে বর্তমানে মেসির আন্তর্জাতিক গোল সংখ্যা ৭৯টি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add