for Add

ওমান পৌঁছেছে টাইগাররা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে অবশেষে আজ ওমানে পৌঁছেছে বাংলাদেশ।
ঘূর্ণিঝড় শাহীন দেশে আঘাত হানার পর ওমানের শহর মাস্কাটে বাংলাদেশের যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

রাত ১০টা ৪৫ মিনিটে নির্ধারিত ফ্লাইটের দুই ঘণ্টারও বেশি সময় পর রাত ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল।

দেশ ছাড়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশ দল সময়মতই বিমানবন্দরে উপস্থিত হয়েছিল। অনিশ্চয়তা দূর হবার পর যাত্রা শুরু করে এবং আজ সকালে ওমান পৌঁছায় বাংলাদেশ দল। মাস্কাটে টিম হোটেলে নিরাপদে পৌঁছায় তাদের।

কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসার পর ১৪ জন ক্রিকেটারসহ ২১ সদস্যের একটি দল ওমানের উদ্দেশে রওনা হয়। ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের ১২ জন ক্রিকেটার ছাড়াও পেসার রুবেল হোসেন এবং লেগ স্পিনার আমিনুল ইসলামও দলের সাথে আছেন। তারা শুধুমাত্র মাস্কাটে ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করবেন।

চারদিন আগে সস্ত্রীক মাস্কাটে গিয়েছেন ওপেনার লিটন দাস। বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরাতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ৯ অক্টোবর আবুধাবিতে দলের সাথে যোগ দিবেন তারা।

এখন একদিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ দল। দু’টি প্রস্তুতিমূলক ম্যাচের জন্য দুবাইয়ে যাবার আগে আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে তারা। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাছাইপর্বের ম্যাচ খেলতে আবারো ওমানে আসবে টাইগাররা। গ্রুপ ‘বি’তে যৌথ আয়োজক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে তারা।

বাছাইপর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড-যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ড-বাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add