for Add

পিএসজিতে প্রথম হারের স্বাদ পেলেন মেসি

খেলোয়াড় হিসেবে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) প্রথম হারের স্বাদ পেলেন লিওনেল মেসি। রোববার লিগ ওয়ানের ম্যাচে রেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে পিএসজি। ফলে লিগে শতভাগ সফলতার সূচনার অবসান ঘটেছে ক্লাবটির।

এদিকে লিগের আরেক ম্যাচে সাবেক সভাপতি বার্নার্ড টাপির মৃত্যুশোকে মুহ্যমান মার্শেই ০-২ গোলে হেরে গেছে লিলির কাছে।

রোয়াজন পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে মেসির একটি ফ্রি কিকের বল ফিরে আসে ক্রসবারে লেগে। এর পরেই বিরতিতে যাবার মুহূর্তে ৪৫ মিনিটে গায়েতান লেবার্দের ভলিতে এগিয়ে যায় রেনে। লিগে এটি ছিল তার ষষ্ঠ গোল।

বিরতি থেকে ফেরার পর ২০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ফ্লাভিয়েন টেইটের গোলে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি। পরে কিলিয়ান এমবাপ্পে একটি গোল অবশ্য পরিশোধ করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে টানা আট ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা থেকে ছিটকে পড়ল প্যারিস জায়ান্টরা।

খেলা শেষে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘ম্যাচটি আমরা ভালভাবে শুরু করতে পারিনি। তবে ২৫-৩০ মিনিট মৌসুমের সেরা খেলাটাই খেলেছি। গোল করতে না পারাটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। আমরা দুই গোল হজম করেছি, এটি মেনে নেয়া কঠিন।’

এপ্রিলের পর এই প্রথম লিগে পরাজয় বরণ করতে হল পিএসজিকে। এর আগে গত মৌসুমে লিলির কাছে হারটিই ছিল পিএসজির শেষ পরাজয়।

পিএসজির হয়ে দ্বিতীয়বারের মত নেইমার, এমবাপ্পে ও এঞ্জেল ডি মারিয়ার সঙ্গে একাদশে নেমেছিলেন মেসি। এটি ছিল মেসির দ্বিতীয় লিগ ম্যাচ। এর আগে হাঁটুর ইনজুরির কারণে লিগের দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন সুপার স্টার।

২০১৮ সালে থমাস টাচেলের অধীনে শুরুতে টানা ১৪ ম্যাচে জয়ের রেকর্ড অতিক্রম করতে চাওয়া পিএসজি গতকালও জয়ের সুযোগ সৃস্টি করেছিল। ম্যাচের মাঝপথে গোলের বেশ কটি সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি।

রেনের সীমানায় বল নিয়ে ঢোকার পরও গোল করতে ব্যর্থ হয়েছেন পিছলে পড়ে যাওয়া ব্রাজিলীয় তারকা নেইমার। স্বাগতিক রক্ষণভাগকে পরাস্ত করার পরও শেষ পর্যন্ত্র একই ভাবে গোলমুখে গিয়ে ব্যর্থ হয়েছেন ফরাসি আন্তর্জাতিক এমবাপ্পে।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সিটির বিপক্ষে পিএসজির হয়ে গোল করা মেসিকে নিয়ে বাড়তি উচ্ছাস থাকলেও ব্যর্থ হয়েছেন তিনিও। লিগ ওয়ানে গোলের খাতা প্রায় খুলেই ফেলেছিলেন এই আর্জেন্টাইন। ম্যাচের বয়স আধাঘন্টা পার হবার পর ২৫ গজ দূর থেকে মেসির নেয়া ফ্রি কিকের শটের বল বাঁক নিয়ে প্রতিপক্ষের জালে প্রবেশের পথে বাঁধা পায় ক্রসবারে। এসব ব্যর্থতার খেসারত পিএসজিকে দিতে হয়েছে পরাজিত হ্ওয়ার মধ্য দিয়ে।

রোববার অনুষ্ঠিত লিগ ওয়ানের অপর ম্যাচে অ্যাঞ্জার্স ৩-২ গোলে মেজকে, মোনাকো ৩-০ গোলে বর্দুকে ও নঁতে ২-০ গোলে ট্রয়েসকে পরাজিত করেছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add