for Add

ভারতকে মোকাবিলা করতে প্রস্তুত বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল সোমবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ এশীয় ফুটবলের অন্যতম শক্তি ভারত ও বাংলাদেশ একে অপরের মোকাবিলা করবে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

হেড টু হেড রেকর্ডে ভারতীয় দল বেশ এগিয়ে থাকলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের দল। দুই জয় ও ১২ ড্রয়ের বিপরীতে ভারতীয়দের কাছে ১৬ ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে।

গত শুক্রবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে টানা সাত ম্যাচে জয়হীন থাকার রেকর্ড থেকে বেরিয়ে এসেছেন জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে এ জয়টি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ব্রুজন বলেন,‘ফিফা র‌্যাংকিংয়ে ভারত ফেভারিট দল। উপমহাদেশের সেরা লিগের আয়োজকও তারা। দলটিতে বেশ কিছু ভাল খেলোয়াড় রয়েছে। বাংলাদেশও শক্তিশালী দল। ভাল কিছু অর্জনের লক্ষেই আমরা এখানে এসেছি। তাদের মোকাবিলার জন্য প্রস্তুত আমাদের ছেলেরা। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ফুটবলে নির্ধারিত দিনে যারা বেশি ভাল খেলবে তাদেরই জয়ের সুযোগ থাকবে। আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস রয়েছে। তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।’

ভারতের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করে অধিনায়ক জামাল ভুঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, আমরা জিততে চাই। জয় ছাড়া কিছু ভাবছি না।’

এ ম্যাচকে সামনে রেখে আজ বিকেলে হেনভিরু অনুশীলন পিচে ঘাম জড়িয়েছে বাংলাদেশ দল। অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দেননি ডিফেন্ডার রেজাউল করিম।

এদিকে জয় দিয়ে সাফ মিশন শুরু করতে চায় ফিফা র‌্যাংকিংয়ে ১০৭ তম অবস্থানে থাকা ভারত। আগের চারটি ম্যাচেই জয়হীন ছিল তারা। যে কারণে সোমবার ছন্দে ফেরার চেস্টা করবে দলটি।

ভারত-বাংলাদেশ ম্যাচে সুনীল ছেত্রিই বেশিরভাগ সময় হয়ে ওঠেন বাংলাদেশের মুল প্রতিপক্ষ। গত জুনে কাতারের দোহায় বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি পর্বের ম্যাচে তার জোড়া গোলেই লাল-সবুজরা হেরেছিল ভারতের কাছে। সাফের এ ম্যাচেও তাই জামালদের আক্ষেপের নাম হতে পারেন তিনি।

সুনীল বলেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। তাই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। আমাদের শতভাগ উজাড় করে দিতে হবে। কোনও ম্যাচই সহজ নয়।’

তবে নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে নতুন বাংলাদেশকে নিয়ে ভালই অবগত ভারতীয় অধিনায়ক। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, কঠিন লড়াই হতে পারে এ ম্যাচে। তিনি বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাস আগে আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি। কঠিন লড়াই হয়েছিল। সব দলই উন্নতি করেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগুতে চাই। এখন শুধু বাংলাদেশকে নিয়েই ভাবছি।’

শুধু তাই নয় সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অস্টম শিরোপা জয়েরও লক্ষ্য ভারতীয় দলের। এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে সাফ শিরোপা জয় করেছিল ভারত।

আগামী ৭ অক্টোবর পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারত। ১০ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মোকাবিলা করবে আসরের অন্যতম এ ফেভারিট দলটি।

বাংলাদেশ : শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

ভারত : গুরপ্রীত সিংহ সাধু, ধীরাজ সিং মৈরঙ্গথেম, বিশাল কাইথ, প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্দেস, চিংলেনসানা সিং, রাহুল ভেকে, সুভাষীশ বসু, মন্দার রাও দেসাই, উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্দেস, লেলেঙ্গমাওয়িয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, জেকসন সিং, গ্লান মার্টিনস, সুরেশ সিং, লিস্টন কোলাকো, ইয়াসির মোহাম্মদ, মনভীর সিং, রহিম আলী, সুনীল ছেত্রি ও ফারুখ চৌধুরী।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add