for Add
নিজস্ব প্রতিবেদক : ২ অক্টোবর ২০২১, শনিবার, ২৩:০৪:৩৬

ভারতের আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ ইয়ার লং প্রথম গ্র্যান্ডমার্স্টাস দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে সাড়ে তিন পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে ভারতের অপর আন্তর্জাতিকমাস্টার নীলাস সাহা তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন।
তবে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস এবং বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকাতকো তৃতীয় স্থানে রয়েছেন।
আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার যুবারেভকে পরাজিত করেন। সুব্রত সাদা ঘঁটি নিয়ে যুবারেভের সেমি-শ্লাভ ডিফেন্সের বিরুদ্ধে নরমাল ভ্যারিয়েশনের মেইন লাইন পদ্ধতিতে খেলে ৩১ চালের জয় লাভ করেন।
আন্তর্জাতিকমাস্টার অরন্যক আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিলকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার ফাহাদ আন্তর্জাতিকমাস্টার নীলাস সাহার সাথে ড্র করেন। গ্র্যান্ডমাস্টার ভাদিম ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তার সাথে ড্র করেন। ভারতের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইর শাহ শেখ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে পরাজিত করেন।
ইয়ার লং প্রথম আন্তর্জাতিকমাস্টার্স দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে তিন পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার আলেক্সি কিসলিনিস্কাই তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং আড়াই পয়েন্ট সংগ্রহ করে ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী, কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার আসিল আবদিজবার ও পাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার মাহমুদ লোদী তৃতীয় স্থানে রয়েছেন।
আন্তর্জাতিকমাস্টার্ষ দাবার পঞ্চম রাউন্ডে আজ শনিবার ক্যান্ডিডেটমাস্টার তাহসিন ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়কে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ গ্র্যান্ডমাস্টার কিসলিনিস্কাইয়ের সাথে ড্র করেন।
ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, ভারতের আন্তর্জাতিকমাস্টার কুস্তভ চ্যাটার্জী ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে এবং আন্তর্জাতিকমাস্টার লোদী ভারতের সৌরথ বিশ্বাসকে পরাজিত করেন।
আগামীকাল রোববার গ্র্যান্ডমার্স্টাস ইভেন্টের পঞ্চম রাউন্ড এবং আন্তর্জাতিকমাস্টার্স ইভেন্টের ষষ্ঠ রাউন্ডের খেলা বিকেল তিনটায় একই স্থানে শুরু হবে।
For add
For add
For add
For add
for Add