for Add

শীর্ষে ফাহাদ, অরন্যক এবং তাহসিন ও সৌরথ

আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ভারতের আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ ইয়ার লং প্রথম গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে দুই খেলায় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার ফাহাদ আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে ও অরন্যক ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তকে পরাজিত করেন।

ফাহাদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে শাকিলের সেভেনইঞ্জিন পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৫ চালে জয় লাভ করেন। অরন্যক কালো ঘুঁটি নিয়ে ক্যারোকান ডিফেন্স অবলম্বন করে খেলে ৫৮ চালে গ্র্যান্ডমাস্টার দীপকে পরাজিত করেন। বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকাতকো ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে ও ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার যুবারেভ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে পরাজিত করেন। ভারতের আন্তর্জাতিকমাস্টার নীলাস সাহা নিজ দেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখকে পরাজিত করেন।

এদিকে ইয়ার লং প্রথম আন্তর্জাতিকমাস্টার্স দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ভারতের সৌরথ চ্যাটার্জী দুই খেলায় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

দেড় পয়েন্ট সংগ্রহ করে ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ও চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার আলেক্সি কিসলিনিস্কাই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

এ রাউন্ডে ক্যান্ডিডেটমাস্টার তাহসিন ফিদেমাস্টার মোহদী হাসান পরাগকে ও সৌরথ ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমনকে পরাজিত করেন। তাহসিন কালো ঘুঁটি নিয়ে ক্যারোকান ডিফেন্স অবলম্বন করে ফিদেমাস্টার পরাগের এডভান্স বিশ্লেষণ ধারার বিরুদ্ধে খেলে ৫৬ চালে জয়ী হন। সৌরথ কালো ঘুঁটি নিয়ে কিংস ইন্ডিয়ান ডিফেন্স অবলম্বন করে ৩৬ চালে সুমনের বিরুদ্ধে ৩৬ চালে জয় লাভ করেন।

তবে ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী পাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার মাহমুদ লোদীর সাথে ড্র করেন। দেবরাজ সাদা ঘুঁটি নিয়ে লোদীর কিংস ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৪৯ চালে ড্র করেন। ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার আসিল আবদিজাবরের সাথে ড্র করেন এবং ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার কিসলিনিস্কাইয়ের কাছে হেরে যান।

আন্তর্জাতিকমাস্টার্স দাবা ইভেন্টে তৃতীয় রাউন্ডের খেলা শুক্রবার সকাল সাড়ে দশটায় এবং গ্র্যান্ডমাস্টার্স ইভেন্টের তৃতীয় রাউন্ডের খেলা বিকেল তিনটায় একই স্থানে শুরু হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add