for Add

জিএম ও আইএম টুর্নামেন্ট শুরু

গ্র্যান্ডমাস্টার্স (জিএম) ও আন্তর্জাতিকমাস্টার্স (আইএম) নর্ম অর্জনের লক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারের ইয়ার লং প্রথম গ্র্যান্ডমাস্টার্স ও ইয়ার লং প্রধম আন্তর্জাতিকমাস্টার্স টুর্নামেন্ট শুরু হয়েছে।

খেলা বোর্ডে গড়ানের আগে এ আসরের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এ কে সরকার, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু,কার্যনির্বাহী সদস্য মো. আলাউদ্দিন সাজু, মাহমুদা হক চৌধুরী মলি উপস্থিত ছিলেন।

গ্র্যান্ডমাস্টার্স দাবার প্রথম রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইর শাহ শেখকে পরাজিত করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে নুবাইরশাহের কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫২ চালে জয়ী হন।

এদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন বেলজিয়ামের ভাদিম মালাকাতকোর সাথে ড্র করেছেন। মিনহাজ সাদা ঘুঁটি নিয়ে ভাদিমের ফ্রেঞ্চ ডিফেন্সে পদ্ধতির বিরুদ্ধে তারাশ বিশ্লেণ ধারায় খেলে ৩৯ চালে ড্র করেন।

অপরদিকে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ও ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তা নিজ দেশের আন্তর্জাতিকমাস্টার নীলাস সাহার সাথে ড্র করেন।

তবে ভারতের আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ ইউক্রেনের আলেকজান্ডার যুবারেভকে পরাজিত করেন।

অপরদিকে আন্তর্জাতিকমাস্টার্স দাবায় ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের আন্তর্জাতিকমাস্টার কোস্তভ চ্যাটার্জীকে পরাজিত করেন। তাহসিন সাদা ঘুঁটি নিয়ে কুস্তভের গুরুনফিল্ড ডিফেন্সের বিরুদ্ধে এক্সচেঞ্জ বিশ্লেষণ ধারায় খেলে ৩০ চালে জয় লাভ হন।

ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার আসিল আবদিজাবরকে পরাজিত করেন। দেবরাজ সাদা ঘুঁটি নিয়ে ইন্ডিয়ান গেম পদ্ধতির খেলায় ৬১ চালে জয়ের দেখা পান।

ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে পরাজিত করেন। পরাগ কালো ঘুঁটি নিয়ে নাসিরের ইংলিশ ওপেনিংয়ের বিরুদ্ধে খেলে ৬২ চালে জয়ী হন।

কিন্তু ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ভারতের সৌরথ বিশ্বাসের কাছে হেরে গেছেন। পাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার মাহমুদ লোদী চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার কিসলিনিস্কাইয়ের সাথে ড্র করেন।

উল্রেখ্য রবিন লিগ পদ্ধতিতে গ্র্যান্ডমাস্টার্স দাবায় ১০জন এবং আন্তর্জাতিকমাস্টার্স দাবায় ১১জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। উভয় ইভেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add