for Add
বাসস : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ২০:৩৯:৫৪

আগামী মাসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওয়েলস ডব্লিউটিএ মাস্টার্স টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টি। এর ফলে ধারণা করা হচ্ছে এ বছর হয়তবা আর তিনি কোর্টে নামবেন না।
উইম্বলডন চ্যাম্পিয়ন বার্টি সর্বশেষ ইউএস ওপেনে খেলেছেন। কিন্তু সেখানে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়ে হতাশ করেছেন এ অস্ট্রেলিয়ান তারকা।
এর আগে এ টুর্নামেন্ট থেকে ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২০১৮ চ্যাম্পিয়ন নাওমি ওসাকা ও অভিজ্ঞ সেরেনা উইলিয়ামস। ফলে টুর্নামেন্টের আর্কষণ অনেকাংশেই কমে যাবার আশঙ্কা করছেন আয়োজকরা।
বার্টির কোচ ক্রেইগ টাইজার মাসের শুরুতে বলেছিলেন বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনাল মেক্সিকোতে সরিয়ে নেয়ায় বার্টি হয়তবা অংশ নিবেন না। মেক্সিকো থেকে ফিরে অস্ট্রেলিয়ান কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী বার্টিকে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যে কারণে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবার আগে তার প্রস্তুতিতে ঘাটতি দেখা যাবে। এজন্যই তিনি বছরের শেষ টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
For add
For add
For add
For add
for Add