for Add

বিশ্বকাপ বাছাইপর্বে তিন ম্যাচের জন্য আর্জেন্টাইন দলের নাম ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আগামী মাসে অনুষ্ঠিতব্য দক্ষিণ আমেরিকান অঞ্চলের ম্যাচের জন্য আর্জেন্টাইন দলে ফিরেছেন পাওলো দিবালা। এছাড়া ইনজুরি সত্বেও লিওনেল মেসিকে দলর্ভূক্ত করা হয়েছে। উভয় খেলোয়াড়কে নিয়ে ফিটনেস শঙ্কা থাকলেও প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ৩০ সদস্যের দলে তাদেরকে বিবেচনা করেছেন লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন অধিনায়ক মেসি হাঁটুর ইনজুরির কারণে পিএসজির শেষ দুটি লিগ ম্যাচে খেলতে পারেননি। তার আগে লিঁওর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ত্যাগ করেন। সোমবার অবশ্য মেসি অনুশীলনে ফিরেছেন। তার ফিরে আসা স্কালোনির দলের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা। গত ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে মেসি হ্যাটট্রিক করেছিলেন। এর মাধ্যমে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেকে দুই গোলে পিছনে ফেলে ৭৯ গোল করার মাধ্যমে দক্ষিণ আমেরিকান অঞ্চলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

এদিকে রোববার সাম্পদোরিয়ার বিপক্ষে সিরি-এ লিগে ৩-২ গোলের জুভেন্টাসের জয়ের ম্যাচটিতে পেশীর ইনজুরির কারণে মাত্র ২২ মিনিটে মাঠ ত্যাগে বাধ্য হন দিবালা। এ ইনজুরির কারণে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে মাঠে নামা হচ্ছে না এ তারকা ফরোয়ার্ডের।

আসন্ন তিনটি ম্যাচের জন্য ঘোষিত তালিকায় স্কালোনি প্রিমিয়ার লিগের তিনজন খেলোয়াড়ের নাম রেখেছেন। অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ ও টটেনহ্যাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসো এ দলে আছেন। এ তিন খেলোয়াড় বাছাইপর্ব শেষে যুক্তরাজ্য ফিরে গেলে লাল তালিকাভুক্ত দেশগুলোর জন্য নির্ধারিত কোয়ারেন্টাইন বিধিনিষেধ অনুযায়ী ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে। যে কারণে ১৬ ও ১৭ অক্টোবর প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে তারা খেলতে পারবেন না।

এর আগে আগস্টে এ বিধিনিষেধের কারণে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দক্ষিণ আমেরিকান বাছাইপর্বসহ বেশ কিছু ইউরোপীয়ান বাছাইপর্বের ম্যাচের জন্য খেলোয়াড় ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিল। গত মাসে সাও পাওলোতে অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচটি শুরু হবার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। আর্জেন্টিনার চারজন খেলোয়াড় ইংল্যান্ড থেকে আসার পর ব্রাজিলিয়ান সরকারের কোভিড-১৯ প্রোটোকল ভঙ্গ করেছে, এ অভিযোগে ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা মাঠে প্রবেশ করে ওই খেলোয়াড়দের বের করে আনেন। ম্যাচটি বাতিল ঘোষণা করা হলেও এখনো তার ভাগ্য নিয়ে কোন সিদ্ধান্ত জানায়নি ফিফা।

আগামী ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর তিন দিন পর উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৪ অক্টোবরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পেরু।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে পাঁচটি জয়সহ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। সমসংখ্যক ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখে ব্রাজিল।

আর্জেন্টাইন স্কোয়াড :

গোলরক্ষক : ফ্র্যাংঙ্কো আরমানি, হুয়ান মুসো, এমিলিয়ান মার্টিনেজ, এস্তেবার আনড্রাডা।

ডিফেন্ডার : গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, হুয়ান ফোয়েথ, লুকাস মার্টিনেজ কুয়ার্টা, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোন একুনা।

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, গুইডো রড্রিগুয়েজ, নিকোলাস ডোমিনগুয়েজ, গিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, রডরিগো ডি পল, আলেহান্দ্রো পাপু গোমেজ, নিকোলাস গঞ্জালেজ।

ফরোয়ার্ড : পাওলা দিবালা, লিওনেল মেসি, এ্যাঞ্জেল ডি মারিয়া, লুকাস আলারিও, লটারো মার্টিনেজ, জোয়াকুইন কোরেয়া, এ্যাঞ্জেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add