for Add

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বে অক্টোবরে দক্ষিণ আমেরিকান অঞ্চলের ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডে খেলা আট ফুটবলারকে নিয়ে দল ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে।

ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তিতে তার দলে ডেকেছেন লিভারপুলের দুই খেলোয়াড় আলিসন ও ফাবিনহো, ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুস ও এডারসন, টটেনহ্যাম হটস্পারের এমারসন রয়্যাল, চেলসির থিয়াগো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড ও লিডস ইউনাইটেডের রাফিনহাকে।

ইংল্যান্ডের কোভিড-১৯’র লাল তালিকা থেকে এখনো মুক্ত হতে পারেনি ব্রাজিল। এর অর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকা থেকে ইংল্যান্ডে ফিরে আসার পর খেলোয়াড়দের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এই কারণে সেপ্টেম্বরের বাছাইপর্বের ম্যাচগুলোতে ইংল্যান্ডে খেলা বেশ কিছু খেলোয়াড়কে জাতীয় দলে ডেকেও পাননি তিতে। কিন্তু আবারো তাদেরকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। সাও পাওলোতে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি এ বিধিনিষেধের কারণেই শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে প্রবেশ করে ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টাইন খেলোয়াড়দের খেলতে বাঁধা দেয়। সেই ঘটনার পুনরাবৃত্তি না চাইলে এবারও আগে থেকেই এ ধরনের বিষয়গুলোর নিষ্পত্তির প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি বাতিল করা হলেও ফিফা এখনো ম্যাচটির ভবিষ্যত নিয়ে কোন সিদ্ধান্ত দেয়নি।

ব্রাজিল জাতীয় দলের সমন্বয়ক জুনিনহো পলিস্তা পুরো বিষয় সম্পর্কে বিস্তারিত না জানালেও বলেছেন প্রিমিয়ার লিগের আট খেলোয়াড়ের খেলার ব্যাপারে তারা আশাবাদী। আগামী সপ্তাহে এ ব্যাপারে একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সাথে ফিফা, প্রিমিয়ার লিগ ও ব্রিটিশ সরকারের বেশ কিছু ইতিবাচক সভা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে ইতিবাচক একটি সমাধান আমরা পাব। এ কারণেই আমরা ওই আট খেলোয়াড়কে দলে ডেকেছি।’

এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাথে ইংল্যান্ডভিত্তিক খেলোয়াড়দের কোয়ারেন্টাইন বাতিলের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও বিষয়টি নিয়ে ধোঁয়শায় রয়েছে। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘আমি এখনো জানিনা কি হতে যাচ্ছে। আশা করছি ব্রাজিল একটা সমাধান খুঁজে পাবে। যত দ্রুত এর সমাধান হবে খেলোয়াড় ও ক্লাবের জন্য সেটা ততই মঙ্গল।’

বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলা, ১০ অক্টোবর কলম্বিয়া ও ১৪ অক্টোবর উরুগুয়ের মোকাবেলা করবে ব্রাজিল। এ পর্যন্ত খেলা আটটি ম্যাচের সবকটিতেই জয়ী হয়ে শতভাগ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সেলেসাওরা। তাদের থেকে ৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক : আলিসন, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডার : ডানিলো, এমারসন, এ্যালেক্স সান্দ্রো, গুইলহার্মে আরানা, এডার মিলিটাও, লুকাস ভেরিসিমো, মারকুইনহোস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার : কাসেমিরো, এডেনিলসন, এভারটন রিবেইরো, ফাবিনহো, ফ্রেড, জারসন, লুকাস পাকুয়েটা।

ফরোয়ার্ড : এন্টনি, গাব্রিয়েল বারবোসা, গাব্রিয়েল জেসুস, মাথিয়াস কুনহা, নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add