for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৫:৪৬:০৫

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরেছে ইরানের কাছে।
বুধবার উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল ইরান। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে ইরানি মেয়েরা উদযাপন করে বড় জয়।
বাংলাদেশের জালে ৫ গোল দিয়ে ইরান গ্রুপের অন্য দল জর্ডানের সমান্তরালে দাঁড়াল। তাদের পরস্পরের ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিল সাবিনারা।
ইরানের অধিনায়ক বেহনাজ করেছেন জোড়া গোল। মালিকা মহিভাল্লি, গুলনুস খুসরাগি ও হাজার দাব্বাঘি বাকি ৩ গোল করেছেন।
উজবেকিস্তান যাওয়ার পথে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল নেপালে। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ ২-১ গোলে হেরে দ্বিতীয় ম্যাচ ড্র করেছিল গোলশূন্যভাবে।
For add
For add
For add
For add
for Add