for Add

শীর্ষবাছাই সুমিতকে রুখে দিলেন ফাহাদ

হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে প্রধান অতিথি হিসেবে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা’ উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ড. চৌধুরী নাফিজ সরাফত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম ও কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের প্রধান উপদ্ষ্টো প্রফেসর মোহাম্মদ এ আরাফাত। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা, যুগ্মসম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম ও মাসুদুর রহমান মল্লিক দিপু।

দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ দাবা ফেডারেশন গ্র্যান্ডমাস্টার্স প্রতিযোগিতার আয়োজন করতে পারায় কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এদিকে আজ সোমবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান প্রতিযোগিতার এক নম্বর সিডেড খেলোয়াড় ইউক্রেনের আন্দ্রে সুমিতের সাথে ড্র করেছেন। ফাহাদ কালো ঘুঁটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতিতে ৭৮ চালে ড্র করেন।

রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১ এর লেবেল-৯ এর আম্র-কাননে দ্বিতীয় রাউন্ডে শেষে পূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে ৬ জন খেলোয়াড় শীর্ষে রয়েছেন। তারা হলেন বাংলাদেশের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী, ভারতের চার আন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ, মোহাম্মদ নুবাইরশাহ শেখ, সায়ন্তন ঘোষ ও নীলাশ সাহা এবং ভারতের মহিলা আন্তর্জাতিকমাস্টার অর্পিতা মূখার্জী।

দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মিত্রভা আন্তর্জাতিকমাস্টার শ্রীজিৎ পলকে, আন্তর্জাতিকমাস্টার নুরাইরশাহ সংকেত চক্রবর্তীকে, আন্তর্জাতিকমাস্টার সায়ন্তন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে, আন্তর্জাতিকমাস্টার নীলেশ সৌরথ বিশ্বাসকে, মহিলা আন্তর্জাতিকমাস্টার অর্পিতা ইউক্রেনের আলেকজান্ডার যুবারেভকে, ফিদেমাস্টার দেবরাজ কিরগিজিস্তানের আন্তর্জাতিকমাস্টার আসিল আবদিজাবারকে, শ্রীলঙ্কার ক্যান্ডিডেটমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, গ্র্যান্ডমাস্টার দীপসেন গুপ্তা ইরানের গ্র্যান্ডমাস্টার গায়েম মাগামি এহসানকে, পাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার মাহমুদ লোদী দেলোয়ার হোসেনকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে, শওকত হোসেন পল্লব ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, অনত চৌধুরী মো. শরীয়ত উল্লাহকে, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় মতুর্জা মাহাথির ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক মারযুক চৌধুরীকে, স্বর্নাভো চৌধুরী কাজী জারিন তাসনিমকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌসকে ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন।

তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপৌর মাসুদের সাথে, চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার আলেক্সি কিসলিস্কি বেরজিয়ামের গ্র্যান্ডমাস্টার মালাখাতকো ভাদিমের সাথে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ভারতের আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষের সাথে, সুবায়ন কুন্ডু আন্তর্জাতিকমাস্টার সংকলাপ গুপ্তার সাথে, শ্রীলঙ্কার ফিদেমাস্টার পিয়ুমানথা সিসাথ নিপুন ভারতের আন্তর্জাতিকমাস্টার কুস্তুভ চ্যাটার্জীর সাথে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সাথে, ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের আন্তর্জাতিকমাস্টার সামেদ জয়কুমার শেঠীর সাথে,মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমানের সাথে, শফিক আহমেদ মোহাম্মদ শামীমের সাথে, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন ফিদেমাস্টার মো. সাইফউদ্দিন লাভলুর সাথে, মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহানের সাথে, ওয়াদিফা আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মো. জামালউদ্দিনের সাথে এবং মো. সাজিদুল হক জাবেদ আল আজাদের সাথে ড্র করেন।

তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে হোটেল ৭১ এর লেভেল-৯ এর আম্র-কাননে শুরু হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add