for Add

ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

বৈশ্বিক করোনা মহামারীর কারণে ক্লাব বিশ্বকাপ আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে জাপান। আর সেই সুযোগটা কাজে লাগাতে চাইছে দক্ষিণ আফ্রিকা। ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ জানিয়েছে আফ্রিকান দেশটি। দক্ষিণ আফ্রিকান ফুটবল এসোসিয়েশনের সভাপতি ড্যানি জর্ডান এই তথ্য নিশ্চিত করেছেন।

জর্ডান বার্তা সংস্থা এপি’কে বলেছেন চলতি সপ্তাহে ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরার সাথে নাইজেরিয়ায় সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সাত জাতির এই টুর্নামেন্ট আয়োজনে দক্ষিণ আফ্রিকা প্রস্তুত বলেও তিনি দাবী জানান।

ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী চেলসির সাথে কন্টিনেন্টাল ক্লাব চ্যাম্পিয়নরা অংশ নিবে। স্বাগতিক লিগের চ্যাম্পিয়ন দলটিও খেলার সুযোগ পাবে।

যদিও এই টুর্নামেন্ট আয়োজনের জন্য নিজ দেশের সরকারের অনুমতি লাগবে দক্ষিণ আফ্রিকান ফুটবল এসোসিয়েশনের। জর্ডান জানিয়েছে এ ব্যাপারে ক্রীড়ামন্ত্রীর সাথে শিগগিরই একটি সভা অনুষ্ঠিত হবে। সপ্তাহের শেষে এ সংক্রান্ত সবকিছু চূড়ান্ত হবে বলে জর্ডান জানিয়েছেন।

করোনা মহামারীর কারণে জাপানের নাম প্রত্যাহারের বিষয়টি গত সপ্তাহে নিশ্চিত করেছে ফিফা। সম্প্রতি গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজন করেছে জাপান। অনেক আলোচনা সমালোচনার পরে করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়েই এই দুটি বড় ক্রীড়া আসর আয়োজন সম্পন্ন করে টোকিও। এর ফলে জাপানে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে অনেকেই দাবী করেছে। কিছু কিছু পজিটিভ কেস ধরা পড়লেও তা ভালভাবেই সামলে নিয়েছিল আয়োজক কমিটি।

২০১০ বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় বেশ কিছু উঁচুমানের স্টেডিয়াম নির্মিত হয়েছে যা ক্লাব বিশ্বকাপ আয়োজনে সহায়তা করবে। যদিও সবকিছুই নির্ভর করছে দেশটির করোনা পরিস্থিতির উপর। দক্ষিণ আফ্রিকায় গত দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমনের নিম্নগতি লক্ষ্য করা গেছে। যে কারণে রোববার থেকে করোনা বিধিনিষেধ অনেকটাই শিথিল করে দিয়েছে দক্ষিণ আফ্রিকান সরকার। তারই ধারাবাহিকতায় দর্শকদের মাঠে ফেরানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে যারা ভ্যাক্সিন গ্রহণ করেছে তাদেরকে এক্ষেত্রে বেশি উৎসাহিত করা হবে।

করোনা মহামারী শুরু হবার পর থেকে দক্ষিণ আফ্রিকান স্টেডিয়ামগুলোতে এখনো দর্শকের প্রবেশের অনুমতি মিলেনি। ক্লাব বিশ্বকাপ আয়োজিত হলে আফ্রিকান সমর্থকরাও দীর্ঘদিন পর মাঠে বসে তা উপভোগের সুযোগ পাবে। ফিফারও ইচ্ছা দর্শকের উপস্থিতিতেই ক্লাব বিশ্বকাপ আয়োজন করার।

ফিফার পরিকল্পনা ছিল ২৪টি দল নিয়ে নতুন ফরম্যাটে চায়নায় ক্লাব বিশ্বকাপ আয়োজন করার। কিন্তু করোনা মহামারীর কারণে আরো এক বছর সাত দল নিয়ে পুরোনো ফরম্যাটেই ক্লাব পর্যায়ের এই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add