for Add

বিষয়টি সত্য কি-না খতিয়ে দেখবে ফিফা

বুদাপেস্টে বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ড খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী ভাষা ব্যবহার করে আবারো সমালোচনার মুখে পড়েছে হাঙ্গেরির সমর্থকরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বিষয়টি মোটেই ভাল চোখে দেখেনি। পুসকাস এরিনার ম্যাচটি ঘিরে এই ধরনের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছে ফিফা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ধরনের ঘটনাকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবারের ম্যাচটিতে ইংল্যান্ডের রাহিম স্টার্লিং ও বদলী খেলোয়াড় জুড বেলিংহ্যামকে উদ্দেশ্য করে স্বাগতিক সমর্থকরা বর্ণবাদী ভাষা শব্দ উচ্চারণ করে। ম্যাচটিতে ইংল্যান্ড ৪-০ গোলে হাঙ্গেরিকে বিধ্বস্ত করেছে। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড স্টার্লিং দুর্দান্ত এই জয়ের প্রথম গোলটি করেছিলেন। কিন্তু সফরকারী কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের নিয়ে এই ধরনের ঘটনাটি ম্যাচের ফলাফলের আনন্দকে ছাপিয়ে গেছে। উত্তেজিত স্বাগতিক সমর্থকরা ম্যাচ শেষে মাঠের মধ্যে বিভিন্ন ধরনের দাহ্য বস্তুও ছুঁড়ে মেরেছে।

এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানিয়েছে, ‘ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ফিফা হাঙ্গেরি বনাম ইংল্যান্ডের ম্যাচটি ঘিরে যে ঘটনা ঘটেছে তার বিপক্ষে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফিফার সবসময়ই যেকোন ধরনের বর্ণবাদী কিংবা সংঘষপূর্ণ ঘটনাকে বিরোধীতা করে আসছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন টুইটারে লিখেছেন, ‘ফুটবলে এই বিষয়টির প্রতি ফিফা জিরো টলারেন্স সবসময়ই রয়েছে। যারাই এই ঘটনার জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমি ফিফাকে আহবান জানাচ্ছি। না হলে ফুটবলের ভালদিকগুলো সব নির্মূল হয়ে যাবে।’
যদিও হাঙ্গেরিয়ান ফুটবল প্রধানরা তাদের সমর্থকদের পক্ষেই কথা বলেছেন। হাঙ্গেরিয়ান সমর্থকদের অশোভন আচরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে জুলাইয়ে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইউরো ২০২০’এ সমর্থকদের বিরুপ আচরণের জন্য শাস্তি স্বরূপ তিনটি আন্তর্জাতিক ম্যাচ দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজনের নির্দেশ দিয়েছিল হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনকে। যদিও ফিফা প্রতিযোগিতা হওয়ায় এই শাস্তি বিশ্বকাপ বাছাইপর্বে কার্যকর হবে না।

বর্ণ বৈষম্যের বিপক্ষে নিজেদের সমর্থনের কথা জানিয়ে ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডের খেলোয়াড়রা হাঁটু গেড়ে মাটিতে বসে প্রতিবাদ জানিয়েছিল। ইউরো ২০২০‘র বাছাইপর্বে মন্টেনেগ্রো ও বুলগেরিয়ায় খেলতে গিয়ে ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট তার কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের নিয়ে এই একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। জুলাইয়ে ইউরোর ফাইনালে ইতালির কাছে পরাজয়ের পর অনলাইনে বর্ণবাদের স্বীকার হয়েছিলেন মার্কোস রাশফোর্ড, জেডন সানচো ও বুকায়ো সাকা।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add