for Add

ফাওয়াদের সেঞ্চুরিতে বড় লিডের পথে পাকিস্তান

হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদির তোপে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে প্রায় বিধ্বস্ত করে ছেড়েছে পাকিস্তান। এবার নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে দলটি। ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষেই লিড দাঁড়িয়েছে ১৯৮ রান। এখনও হাতে রয়েছে ৪টি উইকেট।

হারারেতে দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৭৪ রান করেছে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৭৬ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা।

বিনা উইকেটে ১০৩ রান তুলে আগের দিনই বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে রেখেছিল পাকিস্তান। তবে এদিনের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে আর ১২ রান যোগ করতেই ভাঙে ওপেনিং জুটি। টেন্ডাই চিসোরোর বলে প্রথম স্লিপে ব্রান্ডন টেইলরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আবিদ আলী। ১৪০ বলে ১০টি চারের সাহায্যে ৬০ রান করেন এ ওপেনার।

এরপর আজহার আলীকে নিয়ে হাল ধরেন আরেক ওপেনার ইমরান বাট। স্কোরবোর্ডে ৬১ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। তবে ৬ রানের ব্যবধানে আজহার ও অধিনায়ক বাবর আজমকে তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছিল জিম্বাবুয়ে। বাবর তো রানের খাতাই খুলতে পারেননি। ক্যারিয়ারে প্রথমবারের মতো পান গোল্ডেন ডাক। ৩৬ রান করেন আজহার।

অপর প্রান্তে অবশ্য সাবলীল ব্যাট করতে থাকেন ইমরান। ফাওয়াদ আলমকে নিয়ে ৪২ রানের জুটিতে এ চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন তিনি। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ইমরানকে আউট করে এ জুটি ভাঙেন রিচার্ড এনগাভারা। ব্যক্তিগত ৯১ রানে খোঁচা মারতে গিয়ে সর্বনাশ ডেকে আনেন ইমরান। ২৩৬ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি।

ইমরানের বিদায়ে কিছুটা স্বস্তি নামলেও স্বাগতিকদের ভোগান্তি ফের বাড়ায় পঞ্চম উইকেট জুটি। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ফাওয়াদের ১০৫ রানের জুটিতে বড় লিডই পেয়ে যায় পাকিস্তান। এরপর অবশ্য ১ রানের ব্যবধানে রিজওয়ান ও ফাহিম আশরাফকে তুলে নেয় জিম্বাবুয়ে।

তবে অপর প্রান্তে ঠিকই নিজের সেঞ্চুরি তুলে নেন ফাওয়াদ। ষষ্ঠ উইকেটে হাসান আলীর সঙ্গে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটিতে দলের লিডকে বড় করছেন এ বর্ষীয়ান ক্রিকেটার। ১৫৫ বলে সেঞ্চুরি স্পর্শ করা ফাওয়াদ ১০৮ রান করে অপরাজিত রয়েছেন। ১৫৫ বলে ১৬টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি। তার সঙ্গী হাসান অপরাজিত আছেন ২১ রানে।

জিম্বাবুয়ের পক্ষে ৮৯ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন টিরিপানো।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add