for Add

সারাদিনের অর্জন চার উইকেট, পাঁচশর পথে শ্রীলঙ্কা

আলো স্বল্পতা আর বৃষ্টির কারণে খেলা শেষ হলো আগেভাগে। ঘাটতি তৈরি হলো প্রায় ২৪ ওভারের। তার আগে যে ৬৫.৫ ওভার বোলিং করল বাংলাদেশ, সেখানে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে তুলল ১৭৮ রান।

প্রথম দিনে ৯০ ওভারে মাত্র ১ উইকেট নিতে পারা সফরকারীদের জন্য নিঃসন্দেহে এই পারফরম্যান্স স্বস্তির। তবে তার মাত্রাটা আরও বেশি হতে পারত। নজরকাড়া বোলিং করা তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্ত শেষ বিকালে ক্যাচ না ফেললে লঙ্কানদের আরও চেপে ধরতে পারত বাংলাদেশ।

শুক্রবার পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৪৬৯। আগ্রাসী ব্যাটিংয়ে রান বাড়িয়ে চলেছেন নিরোশান ডিকভেলা। তার সংগ্রহ ৬৪ বলে ৬৪। তৃতীয় সেশনে স্লিপে জীবন পাওয়া রমেশ মেন্ডিস উইকেটে আছেন ৫৫ বলে ২২ রানে। তাদের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১১৭ বলে ৮৭ রান। এই জুটি কল্যাণে ম্যাচে ফের স্বাগতিকদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে।

আত্মবিশ্বাসে টইটুম্বুর ডানহাতি পেসার তাসকিন এদিন নেন ৩ উইকেট। বাকি ২ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। উইকেট যথারীতি ব্যাটিংয়ের জন্য ভালো। তবে পরের দিনগুলোতে স্পিনারদের সুবিধা পাওয়ার আভাস মেলে। টার্ন আর বাউন্স পান স্পিনাররা।

দিনের শুরুতে বল হাতে পান দুই পেসার তাসকিন ও শরিফুল ইসলাম। তারা দুজনই করেন নিয়ন্ত্রিত বোলিং। পরে আবু জায়েদ চৌধুরী আক্রমণে গিয়েও লাইন-লেংথে গড়বড় করেননি। দুই-একটা আলগা বলে তারা বাউন্ডারি হজম করেন ঠিকই। কিন্তু রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় লঙ্কান ব্যাটসম্যানদের।

মাটি কামড়ে থেকে দিনের প্রথম ঘণ্টা পার করেন শ্রীলঙ্কার প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও ওশাদা ফার্নান্দো। বাংলাদেশের উল্লাসের মুহূর্ত আসে দিনের ১৫তম ওভারে। তাসকিনের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হন থিরিমান্নে। তিনি ২৯৮ বলে করেন ১৪০ রান। তার ইনিংসে ছিল ১৫টি চার।

থিরিমান্নের বিদায়ে ভাঙে ২৪৬ বলে ১০৪ রানের জুটি। এই জুটির সেঞ্চুরি পূরণ হয়েছিল পানি পানের বিরতির আগে। আবু জায়েদকে চার মেরে তখন ১৩২ ডেলিভারিতে ফিফটিতেও পৌঁছে যান ওশাদা।

একই ওভারে দুই বল পরই আবার উইকেট পেতে পারতেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের ভালো লেংথের বল অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট আলতো ছুঁয়ে জমা হয় লিটনের হাতে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা বুঝতেই পারেননি! তারা আবেদনও করেননি।

সৌভাগ্যক্রমে এই ভুলের মাশুল দিতে হয়নি বাংলাদেশকে। তিন ওভার পর ম্যাথিউসকে ফেরান সেই তাসকিনই। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ একটি ক্যাচ ধরেন উইকেটরক্ষক লিটন। ম্যাথিউস ১৫ বলে করেন ৫ রান।

১৫ রানের ব্যবধানে ফের উইকেট হারায় শ্রীলঙ্কা। আগের বলেই পরাস্ত হতে পারতেন ধনঞ্জয়া ডি সিলভা। শেষ মুহূর্তে তিনি সরিয়ে নিয়েছিলেন ব্যাট। কিন্তু পরেরবার আর রক্ষা পাননি। তাইজুলের ডেলিভারি তার ব্যাটে লেগে লিটনের গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিল। স্লিপে দুইবারের চেষ্টায় বল মুঠোয় নেন নাজমুল হোসেন শান্ত। ধনঞ্জয়ার সংগ্রহ ৯ বলে ২ রান।

দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন ওশাদা ও পাথুম নিসানকা। পানি পানের বিরতির পরপর তাদের ষষ্ঠ উইকেট জুটি ছুঁয়ে ফেলে ফিফটি। ১৪৩ বলে ৫৪ রানের এই জুটি ভাঙার কাজটিও করেন ডানহাতি গতি তারকা তাসকিন। তার নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে বোল্ড হন নিসানকা। ৮৪ বলে তার সংগ্রহ ৩০ রান।

তিনে নামা ওশাদা এক প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন। পরের ওভারে তাকে বিদায় করেন অফ স্পিনার মিরাজ। সুইপ করতে গিয়েছিলেন তিনি। বল তার গ্লাভস ছুঁয়ে প্যাডে লেগে তারপর ব্যাট স্পর্শ করে যায় পেছনে। ততক্ষণে বাঁ দিকে সরে গিয়ে তৈরি ছিলেন উইকেটরক্ষক লিটন দাস। অনায়াসে বল লুফে নেন তিনি। ওশাদা আউট হন ৮১ রানে। তার ২২১ বলের ইনিংসে ছিল ৮ চার।

লাঞ্চ বিরতি পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানরা যোগ করেছিল মাত্র ৪৩ রান। দ্বিতীয় সেশনে বাড়ে রান তোলার গতি। ৩০ ওভারে ২ উইকেটের পতন হলেও তারা তোলে ৯১ রান। চা বিরতির পর রানের চাকায় আরও দম দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডিকভেলা। ফলে মাত্র ৯.৫ ওভারে আসে ৪৪ রান। রমেশও বড় শট খেলেন ঝুঁকি না নিয়ে।

তৃতীয় সেশনের তৃতীয় ওভার শেষে বৃষ্টির কারণে প্রথম দফায় খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২৫ মিনিট বিরতি দিয়ে আম্পায়াররা মাঠে ফেরার নির্দেশ দেন ক্রিকেটারদের। এরপর উইকেট নেওয়ার পরিস্থিতি তৈরি করেন তাসকিন। কিন্তু সহজ ক্যাচ হাতছাড়া করেন শান্ত। আগের দিনও তাসকিনের বলে তিনি ছেড়েছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের ক্যাচ।

রমেশ তখন ছিলেন ১২ রানে। তার আগেই ফিফটি তুলে নেন ডিকভেলা। মাত্র ৪৮ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছান তিনি। এই বাঁহাতির ইনিংসে চার ৭টি। সাত ওভারের ব্যবধানে দ্বিতীয় দফায় বন্ধ হওয়ার পর আর মাঠে গড়ায়নি খেলা। আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে।

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিন শেষে)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: (আগের দিন ২৯১/১) ১৫৫.৫ ওভারে ৪৬৯/৬ (থিরিমান্নে ১৪০, ওশাদা ৮১, ম্যাথিউস ৫, ধনঞ্জয়া ২, নিসানকা ৩০, ডিকভেলা ৬৪, রমেশ ২২; আবু জায়েদ ০/৬৯, তাসকিন ৩/১১৯, মিরাজ ১/১০২, শরিফুল ১/৯১, তাইজুল ১/৮৩)।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add