for Add

পাকিস্তানি বোলিংয়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে

অসাধারণ বোলিংয়ে শুরুতেই জিম্বাবুয়ের টপ অর্ডার ভেঙে দেন হাসান আলী। বিশ্রাম থেকে ফিরে ছন্দে ধারা রাখেন শাহিন শাহ আফ্রিদিও। তাতে দুই সেশনেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। সবমিলিয়ে প্রথম দিনটা শুধুই সফরকারী দলটির।

হারারেতে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১৭৬ রানেই অলআউট করে দিয়েছে পাকিস্তান। আর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০৩ রান তুলে দিন শেষ করেছে দলটি। তবে এখনও ৭৩ রানে পিছিয়ে আছে তারা।

ঘরের মাঠে বৃহস্পতিবার টসটা জিতেছিল জিম্বাবুয়েই। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক ব্রান্ডন টেইলর। কিন্তু তাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন পাকিস্তানী পেসাররা। শুরুতেই তোপ দাগান হাসান আলী। স্কোরবোর্ডে কোনো রান না উঠতেই কেভিন কাসুজাকে বোল্ড করেন তিনি। আরেক ওপেনার প্রিন্স মাসভাউরেকে ফেরান শাহিন। এরপর পেসারদের পার্টিতে যোগ দেন স্পিনার নুমান আলীও। টারিসাই মুসাকান্দাকে বদল করে দেন তিনি। পরের ওভারে অধিনায়ক টেইলরকে ফেরান হাসান। ফলে ৩০ রানে টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বড় চাপে পরে যায় স্বাগতিকরা।

তবে পঞ্চম উইকেটে রয় কাইয়াকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন ডোনাল্ড টিরিপানো। গড়েন ৫৯ রানের জুটি। এ জুটি ভাঙেন হাসান। এরপর মিল্টন শুভাম্বাকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে ফের চেষ্টা করেছিলেন টিরিপানো। কিন্তু এ জুটি ভাঙার পর ফের উইকেট হারানোর মিছিলে যোগ দেয় স্বাগতিক ব্যাটসম্যানরা। মূলত লেজ ছাঁটাইর কাজ করেন শাহিন। ফলে নিজেদের প্রথম ইনিংসে ১৭৬ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান আসে কাইয়ার ব্যাট থেকে। ৯৪ বলে ৭টি চারের সাহায্যে এ রান করে দলটি। ৪৭ বলে ৪টি চারের সাহায্যে ২৮ রান করে অপরাজিত থাকেন টিরিপানো। ২৭ রান আসে শুভাম্বার ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে ৪৩ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন শাহিন। তবে ৫৩ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে জিম্বাবুয়ের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন হাসানই।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরান বাট ও আবিদ আলীর সৌজন্যে দারুণ সূচনা পেয়েছে পাকিস্তান। প্রথম দিনই নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আবিদ। ৯৫ বলে ১০টি চারের সাহায্যে ৫৬ রান তুলে অপরাজিত আছেন তিনি। ৮৮ বলে ৪টি চারের সাহায্যে ৪৩ রান করে অপরাজিত আছেন ইমরান।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add