for Add

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে শনিবার রাতে মেটজের বিপক্ষে লিগ ওয়ানে ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছে পিএসজি। কিন্তু থাইয়ের ইনজুরির কারণে ৮৭ মিনিটে মাঠত্যাগে বাধ্য হয়েছে এ ফরাসী তরুণ তুর্কি। এ জয়ে লিলিকে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে ফরাসী লিগ ওয়ানের টেবিলের শীর্ষস্থানে ফিরে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ফরাসী ফরোয়ার্ড এমবাপ্পে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে বদলী বেঞ্চে চলে যান। আপাত দৃষ্টিতে ইনজুরির মাত্রা গুরুতর বলেই বিভিন্ন সূত্র জানিয়েছে। এ কারণে বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচে এখন এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে মিডফিল্ডার অ্যান্ডার হেরেরার পাস থেকে এমবাপ্পে মেটজ গোলরক্ষক আলেক্সান্দ্রে ওকিডিজাকে পরাস্ত করলে এগিয়ে যায় পিএসজি। বিরতির পরপরই অ্যাটাকিং মিডফিল্ডার ফারিদ বুলায়ার ক্রস থেকে রাইট-ব্যাক ফাবিয়েন সেনটোনজোর হেডে সমতা ফেরায় স্বাগতিক মেটজ। গত চার লিগ ম্যাচে এটি মেটজের প্রথম গোল। ৫৯ মিনিটে আবারো এমবাপ্পের কল্যাণে এগিয়ে যায় পিএসজি।
সেনটোনজের একটি ভুল পাসে এমবাপ্পে ডিফ্লেকটেড শটে বক্সের বাইরে থেকে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। এবারের মৌসুমে ২৯ লিগ ওয়ান ম্যাচে এটি এমবাপ্পের ২৫তম এবং সব মিলিয়ে ৪২ ম্যাচে ৩৭তম । ম্যাচ শেষের এক মিনিট আগে মাউরো ইকার্দির পেনাল্টিতে পিএসজির জয় নিশ্চিত হয়।

এ জয়ে মৌসুমের শেষভাগে এসে দারুণ একটি সফল সপ্তাহ শেষ করলো ফরাসী জায়ান্ট পিএসজি। ঘরোয়া লিগ, কাপ এবং ইউরোপীয়ান কাপে শিরোপা জয়ের মাধ্যমে ঐতিহাসিক ট্রেবল জয়ের পথে পিএসজি দাপটের সাথেই টিকে রয়েছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add