for Add

উইকেটবিহীন একটি দিন, নিষ্প্রাণ ড্রয়ের পথে ক্যান্ডি টেস্ট

সারাদিনে একটি উইকেটও ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। রান আটকে প্রতিপক্ষকে চাপে রাখার কাজটাও হয়নি। তিনশো ছাড়ানো জুটিতে বাংলাদেশকে হতাশায় পুড়িয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে আর ধনঞ্জয়া ডি সিলভা। করুনারত্নে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, দেড়শো পেরিয়ে ছড়ি ঘোরাচ্ছেন ধনঞ্জয়া।

আলোকস্বল্পতায় পুরো দিনে খেলা হয়েছে মোট ৭৬ ওভার। তাতে ওভার প্রতি ৩.৭৩ করে নিয়ে স্বাগতিকরা তুলেছে আরও ২৮৩ রান। সব মিলিয়ে দিনশেষে ৩ উইকেটে ৫১২ রান তুলে বাংলাদেশের মাত্র ২৯ রান পেছনে তারা।

করুনারত্নে অপরাজিত আছেন ২৩৪ রানে, ধনঞ্জয়া খেলছেন ১৫৩ রান নিয়ে। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে এসেছে ৩২২ রান। অর্থাৎ শনিবার পাল্লেকেলে টেস্টে চারদিন পেরিয়ে গেলেও শেষ হতে পারেনি একটি করে ইনিংস।

পরিসংখ্যানগুলোই বলে দেয় পাল্লেকেলেতে পাটা উইকেটে পুরো দিনে কতটা অসহায় ছিলেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ ছাড়া কোন বোলারকেই পাত্তা দিতে হয়নি ব্যাটসম্যানদের।

উইকেট আনতে না পারলেও তাসকিন চেষ্টা চালিয়েছেন প্রাণপণ। সকালে নতুন বল হাতে নিয়ে বার দুয়েক উইকেট নেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। করুনারত্নে, ধনঞ্জয়া দুজনকেই বারবার পরাস্ত করেছেন।

কিন্তু একদিক থেকে তাসকিনের এনে দেওয়া চাপ রাখতে পারেননি বাকিরা। বিশেষ করে তুলনামূলক অভিজ্ঞ আবু জায়েদ রাহি ছিলেন একেবারে বিবর্ণ। আলগা বল দিয়েছেন প্রচুর। তার মাঝারি গতির বল মারতে কিংবা ছাড়তে ব্যাটসম্যানদের বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। মারও খেয়েছেন তিনিই বেশি। ১৩ ওভার বল করেই দিয়েছেন ৫৮ রান। ইবাদত হোসেনও মার খেয়েছেন। তবে ভালো গতি রেখে ব্যাটসম্যানদের কাজ কিছুটা কঠিন করতে দেখা গেছে তাকে।

দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও ছিলেন মলিন। এক পর্যায়ে নেতিবাচক বল করে কিছুটা রান আটকে রাখার কাজ করেন মিরাজ। তাতে ব্যাটসম্যানদের চিন্তা করার কোন কারণ ছিল না। পুরো দিনে একবারও সুযোগ তৈরি করতে পারেননি তাইজুলও।

সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি দুই মাইলফলকের সময়ই কিছুটা স্নায়ুচাপে ভুগেছেন করুনারত্নে। দুবারই তাকে ভোগান তাসকিন। ৯৯ রানে আটকে সেঞ্চুরি পেতে লেগেছিল বেশ কিছুটা সময়। ১৯৮ রান থেকে ডাবল সেঞ্চুরিতে যেতে তো প্রায় আউটও হতে বসেছিলেন।

তার বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ গিয়েছিল। কিপার লিটন দাসের সামান্য সামনে পড়ায় তা নেওয়া সম্ভব হয়নি। ওই শটে চারে পৌঁছে দ্বিশতক পুরো হয় লঙ্কান অধিনায়কের। বাংলাদেশের কাঙ্ক্ষিত উইকেটের বদলে নিজের কাঙ্ক্ষিত ঠিকানায় চলে যান তিনি।

ডাবল সেঞ্চুরির পর গতিও বেড়ে যায় তার। প্রচণ্ড গরমে বোলিং-ফিল্ডিং করে কিছুটা যেন নেতিয়ে পড়ে বাংলাদেশও। মনে হচ্ছিল দিনের বাকিটা সময় অনায়াসে লিড নিয়ে অনেকটা এগিয়ে যাবে স্বাগতিকরা। ৪১৯ বলে ২৩৪ রান করতে করুনারত্নে মেরেছেন ২৫ চার, ধনঞ্জয়া ২০ চারে ১৫৪ করেছেন ২৭৮ বলে।

শেষ বিকেলে তাদের পথে বাধ সাধে মেঘলা আকাশ। অপূরণীয় ২৬ ওভার বাকি থাকতে আলোক স্বল্পতায় বন্ধ করে দিতে হয় খেলা।

সংক্ষিপ্ত স্কোর:

(চতুর্থ দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৪১/৭

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৪৯ ওভারে ৫১২/৩(করুনারত্নে ২৩৪*, থিরিমান্নে ৫৮, ওশাদা ২০, ম্যাথিউস ২৫, ধনঞ্জয়া ১৫৪*; আবু জায়েদ ০/৫৮, তাসকিন ১/৯১, ইবাদত ০/৮২, মিরাজ ১/১২৩, তাইজুল ১/১৩৬, মুমিনুল ০/৮, সাইফ ০/৫)।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add