for Add
বাসস : ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ২০:৫৮:২৮

চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী ল্যাৎসিওকে ৫-২ গোলে হারিয়ে দিয়ে ইউরোপীয় অভিজাত আসরে ফেরার সুযোগ জিইয়ে রাখল নাপোলি। এদিকে সিরি এ লিগের অপর ম্যাচে আটালান্টাকে ১-১ গোলে রুখে দিয়েছে রোমা।
স্তাদিও অলিম্পিকোয় শুক্রবার ম্যাচে শেষ পর্যন্ত ১০জনের দল নিয়েই লড়াই করে গেছে প্রতিদ্বন্দ্বী দুই দল আটালান্টা ও রোমা। ম্যাচের ২৫ মিনিটে রুজলান মালিনোভস্কির গোলে এগিয়ে যায় সফরকারী আটালান্টা। কিন্তু ৭৫ মিনিটে ব্রায়ান ক্রিস্টানটের দূরপাল্লার শটের গোলটি সমতায় ফিরিয়ে আনে স্বাগতিক রোমাকে।
এদিকে নেপলসে ল্যাৎসিওর টানা পাঁচ ম্যাচে জয়ের ধারার ইতি ঘটলেও চ্যাম্পিয়ন্স লিগের লড়াই থেকে এখনো ছিটকে পড়েনি তারা। হাতে এখনো বাড়তি একটি ম্যাচ রয়েছে। ম্যাচের ৭ম মিনিটে লরেঞ্জো ইনসিগনের পেনাল্টি গোলে এগিয়ে যায় নাপোলি। ১২ মিনিটের সময় মাত্তেও পলিটানোর গোলে ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতি থেকে ফেরার আট মিনিট পর ইনসিগনে ফের গোল করলে নাপোলির লিড দাঁড়ায় ৩-০। ৬৫ মিনিটে দ্রিয়েস মার্টিনের গোল নাপোলিকে ৪-০ গোলের ব্যবধানে পৌঁছে দেয়। তবে ম্যাচের ৭০ মিনিটে ল্যাৎসিওর হয়ে একটি গোল পরিশোধ করেন সিরো ইমোবিল। চার মিনিট পর সেরগেই মিলিঙ্কোভিচ -স্যাভিচ ফ্রি কিক থেকে আরো একটি গোল পরিশোধ করেন। তবে ম্যাচের ৮০ মিনিটে বদলি খেলোয়াড় ভিক্টর অসিমেন নাপোলির হয়ে গোল করলে ৫-২ ব্যবধানের নিষ্পত্তি হয় জয় পরাজয়।
For add
For add
For add
For add
for Add