for Add

জয়ের ধারা অব্যাহত কোহলির আরসিবির

অপ্রতিরোধ্য রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে আগের ম্যাচেই দৃষ্টান্ত গড়েছিল কোহলির দল।

বৃহস্পতিবার চতুর্থ ম্যাচেও জয় তুলে নিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আপাতত যে ফর্মে ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, তাতে অধরা শিরোপা ছোঁয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন সমর্থকরা।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির জয়ের নায়ক বাঁ-হাতি তরুণ ওপেনার দেবদূত পাড্ডিকাল। দারুণ খেললেন অধিনায়ক বিরাট কোহলিও। কিন্তু ৫১ বলে বিধ্বংসী শতরানে কর্ণাটক ওপেনার ছাপিয়ে গেলেন সমস্তকিছু।

কোহলি-পাড্ডিকালের অবিভক্ত ওপেনিং জুটিতে ১৭৮ রান তাড়া করে ১০ উইকেটে জিতল আরসিবি। দিনকয়েক আগে গত মৌসুমের ‘আবিষ্কার’ পাড্ডিকালের থেকে চলতি মৌসুমে আইপিএল শতরান দেখতে চেয়েছিলেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা।

এদিন কিংবদন্তির মনস্কামনা পূর্ণ করেই যেন কেরিয়ারের প্রথম আইপিএল শতরান হাঁকালেন পাড্ডিকাল। সঙ্গে কোহলির ব্যাটেও ঝড়। সবমিলিয়ে আরসিবি’র দুই ওপেনিং ব্যাটসম্যানের ব্যাটিং ধামাকায় ছারখার রাজস্থান রয়্যালস। প্রথম চার ম্যাচের মধ্যে এই নিয়ে তিন ম্যাচে হার তাদের।

যদিও প্রথমে ব্যাট করতে নামা রয়্যালস শিবির এদিন প্রাথমিক ধাক্কা সামলে ভালোই ঘুরে দাঁড়িয়েছিল। সিরাজ-জেমিসনদের দাপটে ৪৩ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা উত্তরের ফ্র্যাঞ্চাইজি দলটি শিবাম দুবে এবং রাহুল তেওয়াটিয়ার ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে।

অধিনায়ক সাঞ্জু স্যামসন-সহ রাজস্থানের টপ-অর্ডার ব্যর্থ হওয়ার পর পঞ্চম উইকেটে শিবম দুবে এবং রিয়ান পরাগের ৬৬ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় তারা। ২৬ বলে ২৫ রান করেন রিয়ান পরাগ। ৩২ বলে ৪৬ রান করে অর্ধশতরান হাতছাড়া করেন দুবে।

তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়। দুবে আউট হওয়ার পর ব্যাট হাতে ঝড় তোলেন গত মরশুমের ‘আবিষ্কার’ তেওয়াটিয়া। প্রথম তিন ম্যাচে জ্বলে না উঠলেও এদিন ২৩ বলে তাঁর ৪০ রানে ক্যামিও রয়্যালসদের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়।

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে রয়্যালস। জবাবে শুরু থেকেই পাড্ডিকাল-কোহলি জুটি যেভাবে আক্রমণের পথ বেছে নেন, তার পালটা কোনও সদুত্তর ছিল না রয়্যালস বোলারদের কাছে। ১৭৮ রানের মতো চ্যালেঞ্জিং স্কোর তাড়া করেই আরসিবি’র দুই ওপেনারের ব্যাটিং এদিন নয়া দৃষ্টান্ত স্থাপন করল।

মাত্র ৫১ রান করলেই আইপিএলে ৬ হাজার রান পূর্ণ হল কোহলির। সহজেই সেই মাইলস্টোনে পৌঁছে গেলেন বিরাট। ৬টি চার ৩টি ছয়ে এদিন ৪৭ বলে অপরাজিত ৭২ রান আসে কোহলির ব্যাটে।

কিন্তু অধিনায়কের ব্যাটিং ফিকে করে ওয়াংখেড়েতে নায়ক পাড্ডিকাল। ঝড় তুলে মাত্র ৫১ বলে শতরান পূর্ণ করেন বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। দুই ওপেনারের ব্যাটে অবলীলায় এদিন রান তাড়া করে ফেলে আরসিবি। ২১ বল বাকি থাকতে এদিন লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় আরসিবি। ১১টি চার এবং ৬টি ছক্কায় ৫২ বলে ১০১ রানে অপরাজিত থাকেন পাড্ডিকাল।

Tags: , , , , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add