for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ২২:২৪:৩২

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে এর মধ্যে একমাত্র নতুন মুখ বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।
যুব বিশ্বকাপজয়ী শরিফুলের সম্প্রতি নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক ঘটে।
সর্বশেষ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ঐ সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের নেতৃত্বাধীন প্যানেল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ১৮ সদস্যের স্কোয়াড থেকে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল খেলছেন, পেসার হাসান মাহমুদ ইনজুরির কারণে বাদ পড়েছেন। অফ স্পিনার নাইম হাসানের বদলি হিসেবে দলে সুযোগ হয়েছে শরিফুলের।
উল্লেখ্য স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ আগামীকাল বুধবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় ম্যাচটি সকাল সাড়ে দশটায় মাঠে গড়াবে।
২৯ এপ্রিল থেকে একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড : মোমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি ও শরিফুল ইসলাম।
Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা-সিরিজ
For add
For add
For add
For add
for Add