for Add

ফ্রেঞ্চ ওপেনে খেলার ঘোষণা দিলেন ফেদেরার

চলতি বছর ফ্রেঞ্চ ওপেনে খেলা নিশ্চিত করেছেন সুইস সেনসেশন রজার ফেদেরার। গত বছর হাঁটুর অস্ত্রোপচারের কারণে তিনি খেলতে পারেননি। ৩৯ বছর বয়সী ফেদেরার টুইটারে জানিয়েছেন, ‘সবাইকে একটি বিষয় জানাতে চাই জেনেভা ও প্যারিসে আমি খেলতে আসছি। ঐ পর্যন্ত আমি সময়টা অনুশীলনের কাজে লাগাতে চাই। সুইজারল্যান্ডে আবারো খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ক্যারিয়ারে শুধুমাত্র একবারই ২০০৯ সালে রোলা গাঁরোতে শিরোপা জিতেছিলেন রেকর্ড ২০ বারের স্ল্যাম বিজয়ী ফেদেরার। ২০১৯ সালের সর্বশেষ খেলতে নেমে সেমিফাইনালে ১৩ বারের বিজয়ী রাফায়েল নাদালের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন।

জুনের আসরে জিততে পারলে নাদাল স্ল্যাম জয়ের তালিকায় ফেদেরারকে পিছনে ফেলে নতুন রেকর্ড সৃষ্টি করবেন। আগস্টে ৪০ বছর পা রাখতে যাচ্ছেন ফেদেরার। ২০২১ সালে এ পর্যন্ত মাত্র একটি টুর্নামেন্টে খেলেছেন। দুই হাঁটুর অস্ত্রোপচারের কারণে ১৩ মাস কোর্টের বাইরে থাকার পর মার্চে কাতার ওপেনের মাধ্যমে আবারো ফিরেছিলেন। কিন্তু সেখানে মাত্র একটি ম্যাচে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেন।

আগামী ২ মে থেকে মাদ্রিদে শুরু হওয়া ক্লে কোর্ট টুর্নামেন্টের মাধ্যমে তিনি ফেরার আশা করেছিলেন। কিন্তু তা পিছিয়ে এখন ১৬ মে থেকে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট জেনেভাতে খেলার মাধ্যমে তিনি ফিরে আসছেন। করোনা ভাইরাসের কারণে নিয়মিত সূচি থেকে এক সপ্তাহ পিছিয়ে আগামী ৩০ মে থেকে রোলা গ্যাঁরো শুরু হচ্ছে।

ক্যারিয়ারে ১০৩টি শিরোপা জয়ী ফেদেরার ২০১৫ সালে ইস্তাম্বুল ওপেনের পর আর কোন ক্লে কোর্ট ট্যুরে খেলেননি। এই সুইস খেলোয়াড়ের এ বছরের মূল লক্ষ্য নবম উইম্বলডন শিরোপার পাশাপাশি টোকিও অলিম্পিকে পুরুষ এককে স্বর্ণ জয় করা। এ সম্পর্কে ফেদেরার বলেছেন, ‘ঘাসের কোর্টের মৌসুম শুরু হবার আগে ক্লে কোর্ট শুরু হয়। সে কারণে আমাদের হাতে বিকল্প কিছু থাকে না। বাধ্য হয়েই আমাকে ক্লে কোর্টে খেলতে হচ্ছে। ক্লে কোর্টে খেলাটা আমার জন্য ভাল হতে পারে, আবার খারাপও হতে পারে। সে কারণেই সবকিছুর জন্যই আমাকে প্রস্তুত থাকতে হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add