for Add

‘গব্বরে’র ব্যাটে ১৯৬ রানও মামুলি হয়ে গেলো দিল্লির কাছে

১৯৬ রানের বিশাল লক্ষ্য। এত বড় লক্ষ্য পাড়ি দেয়া যাবে কি না। দিতে গেলেও শেষ পর্যন্ত কী কঠিন লড়াইটাই না করতে হয়! এমন চিন্তা যখন সমর্থকদের মনে উদয় হচ্ছিল, তখন সেসবকে নিমিষেই উড়িয়ে দিলেন ‘গব্বর সিং’ খ্যাত শিখর দাওয়ান। তার ব্যাটে ১৯৬ রান ১০ বল হাতে রেখেই পাড়ি দিল দিল্লি ক্যাপিটালস।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংস’কে ৬ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি। রিশাভ পান্তের দলের জয়ে ব্যাট হাতে নায়ক শিখর ধাওয়ান। প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচেও জ্বলে উঠল ধাওয়ানের ব্যাট।

মূলত ‘গব্বরে’র ৪৯ বলে বিধ্বংসী ৯২ রানের ইনিংসে ভর করেই ১০ বল বাকি থাকতে ১৯৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করল দিল্লি ক্যাপটালস।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার রাতে টস জিতে রান তাড়ার করার পথেই হেঁটেছিলেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। এই পিচে বড় রানের স্কোর করতে না পারলে জয় পাওয়া সহজ হবে না জেনে শুরু থেকেই দিল্লি বোলারদের আক্রমণের পথ বেছে নেন দুই পাঞ্জাব ওপেনার লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল।

তবে অধিনায়কের তুলনায় দিল্লি বোলারদের প্রতি অনেক বেশি নির্দয় প্রথম দু’ম্যাচে রান না পাওয়া মায়াঙ্ক। ওপেনিং জুটিতে ১২২ রান তুলে দলকে রানের পাহাড়ে চড়ার রাস্তা সাফ করে দেন রাহুল-মায়াঙ্ক।

মাত্র ৩৬ বলে ৬৮ রান করে আউট হন মায়াঙ্ক। ৭টি চার এবং ৪টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। অর্ধশতরান পূর্ণ করে আউট হন রাহুল। ৭টি চার এবং ৩টি ছয়ে সাজানো ছিল পাঞ্জাব অধিনায়কের ইনিংস।

গেইল (১১) এবং নিকোলাস পুরান (৯) রান না পেলেও শেষদিকে দিপক হুদা এবং শাহরুখ খানের ঝোড়ো ইনিংস পাঞ্জাবকে ২০ ওভারে পৌঁছে দেয় ১৯৫ রানে। ১৩ বলে অপরাজিত ২২ রান করেন হুদা। ৫ বলে ১৫ রানে অপরাজিত থাকেন শাহরুখ।

জবাবে দুই ওপেনারের ব্যাটে শুরুটা আক্রমণাত্মক করে দিল্লিও; কিন্তু ১৭ বলে ৩২ রান করে ফিরে যান পৃথ্বী। তবে থামানো যায়নি ধাওয়ানকে। স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে ক্রিজে ঝড় তোলেন ‘গব্বর’।

নয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক ম্যাচে স্মিথ (৯) সফল না হলেও ধাওয়ানের ব্যাটে রানের গতি স্লথ হয়নি দিল্লির। স্মিথকে ফেরান মেরেডিথ। ধাওয়ান-স্মিথের জুটিতে ওঠে ৪৮ রান।

এরপর নিশ্চিত শতরানের দিকে এগিয়ে চলা ধাওয়ান ফের শতরান মিস করেন। ১৩টি চার এবং ২টি ছক্কায় ৪৯ বলে ৯২ রানে ডাগ-আউটে ফেরেন তিনি। দলের রান তখন ১৪.৫ ওভারে ৩ উইকেটে ১৫২।

এরপর অধিনায়ক পান্ত ১৬ বলে ১৫ করে ফিরলেও জয় আটকায়নি দিল্লির। কারণ, ১৩ বলে মাত্র ২৭ রান (৩টি চার, ১টি ছক্কা) করে দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন মার্কাস স্টোইনিজ। ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন ললিত যাদব। ১০ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে দাপুটে জয় তুলে নেয় দিল্লি। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হারল পাঞ্জাব।

Tags: , , , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add