for Add

জার্মান দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্লিক

বায়ার্ন মিউনিখ ছেড়ে জার্মান জাতীয় দলের দায়িত্ব নেবার ইঙ্গিত দিয়েছেন কোচ হান্সি ফ্লিক। গত এক বছরে ফ্লিক বায়ার্নকে ৬টি শিরোপা এনে দিয়েছেন। তারপরেও ফ্লিক স্কাই স্পোর্টসকে জানিয়েছেন তিনি চুক্তি থেকে মুক্তি চান। আগামী ২০২৩ সালে যা শেষ হবার কথা রয়েছে। শনিবার উল্ফসবার্গের বিপক্ষে ৩-২ গোলের জয়ের পর ফ্লিক এ ইঙ্গিত দেন। এ জয়ে বুন্দেসলিগায় সাত পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

৫৬ বছর বয়সী এ কোচের অধীনে বেভারিয়ান্সরা গত বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাসহ ট্রেবল জয় করেছিল। ফ্লিক বলেন, ‘আমি ইতোমধ্যেই পুরো দলকে জানিয়ে দিয়েছি মৌসুমের শেষে আমি চুক্তি সম্পন্ন হবার আগেই দল ছাড়তে চাই। এটা আমার জন্য মোটেই সহজ কোন সিদ্ধান্ত ছিল না। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরো দল আমার কাছ থেকেই এ তথ্য পেয়েছে। এ ধরনের একটি ক্লাবের কোচের দায়িত্ব পালনের সুযোগ দেবার জন্য আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই।’

তবে তিনি তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। আসন্ন ইউরো ২০২০ এর পর জার্মানির কোচের দায়িত্ব ছেড়ে দেবার ঘোষণা দিয়েছেন বর্তমান কোচ জোয়াচিম লো। লো’র এই ঘোষণার পর থেকে তার স্থানে ফ্লিককেই ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয়ের দলটিতে জার্মানির দায়িত্বে লো’র সহকারী হিসেবে ফ্লিক কাজ করেছেন। ফ্লিক বলেছেন, জার্মান জাতীয় দলের দায়িত্ব নেবার সুযোগ সবাই বিবেচনা করবে। যদিও তিনি জানিয়েছেন বায়ার্ন ছাড়ার বিষয়টি সম্পূর্ণ ভাবেই জার্মান এফএ’র উপর নির্ভর করছে।

মঙ্গলবার পিএসজির কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। আর এর মাধ্যমেই বায়ার্নের স্পোর্টিং ডাইরেক্টর হাসান সালিহামিডিচ ও ফ্লিকের মধ্যে একটি শীতল সম্পর্কের অবতারণা হয়েছে। ফ্লিক বলেছেন, ‘আমি ক্লাবের দায়িত্বপূর্ণ সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এখন বিষয়টি ক্লাবের অভ্যন্তরীন বিষয়।’

কিছুদিন আগে ৩২ বছর বয়সী অভিজ্ঞ সেন্টার-ব্যাক জেরম বোয়াটেংকে নিয়ে ফ্লিক ও সাদিহামিডিচের মধ্যে বিরোধ শুরু হয়। সালিহামিচিড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামী মৌসুমে তিনি আর বোয়াটেংকে রাখতে চাননা। অন্যদিকে ফ্লিকের ইচ্ছা তিনি বোয়াটেংকে দলে ধরে রাখবেন।

লো’র উত্তরসূরী হিসেবে ইতোমধ্যেই লিভারপুল বস জার্গেন ক্লপ ও আরবি লিপিজিগ বস জুলিয়ান নেগলেনম্যানকে বিবেচনা করা হলেও উভয়ই এ সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। যে কারণে ফ্লিকের সম্ভাবনা আরো উজ্জল হয়েছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add