for Add
বাসস : ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ২০:০২:১৩

বেলগ্রেডে সার্বিয়া ওপেন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। করোনা মহামারীর মধ্যে গত বছর এ চ্যারিটি ইভেন্ট আয়োজন করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন এ সার্বিয়ান তারকা।
গত বছর এ ইভেন্ট চলাকালীন ও শেষে জকোভিচসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রায় হাজারখানেক দর্শকের উপস্থিতিতে আয়োজিত এ চ্যারিটি ইভেন্টে কোন ধরনের সামাজিক দূরত্বের বালাই ছিল না।
আয়োজকরা অবশ্য জানিয়েছেন আগামী ১৯-২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের আয়োজনটি হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে কোন ধরনের দর্শক উপস্থিতি থাকবে না, মানা হবে সব ধরনের কোভিড প্রোটোকল।
রোলা গাঁরোকে সামনে রেখে আগামী ২৪ মে থেকে নোভাক বেলগ্রেডের নোভাক টেনিস সেন্টার আরো একটি ক্লে কোর্ট ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে।
সোমবার থেকে শুরু হওয়া সার্বিয়ান ওপেনে জকোভিচ ছাড়াও বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ তারকা অংশ নিচ্ছেন। যাদের মধ্যে অন্যতম হলেন ইতালির মাত্তেও বেরেত্তিনি ও অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলা রাশিয়ান আসলান কারাতসেভ।
For add
For add
For add
For add
for Add