for Add

উয়েফা আগামী সপ্তাহে নতুন ফরম্যাটের অনুমোদন দিচ্ছে

আগামী সোমবার ৩৬ দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের অনুমোদন দিতে যাচ্ছে উয়েফার কার্যনির্বাহী কমিটি। যদিও আর্থিক বিষয়াদি মাথায় রেখে সিদ্ধান্ত আসতে আরো কিছুদিন সময় লাগতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সুইজারল্যান্ডের মনট্রেয়াক্সে অনুষ্ঠিতব্য এ সভার প্রধান কিছু এজেন্ডা শুক্রবার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে এজেন্ডার পুরোটা জুড়েই রয়েছে ২০২৪-২৫ মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের বিভিন্ন দিক নিয়ে আলোচনার বিষয়টি।

ইতোমধ্যেই বোর্ড সভায় মৌখিকভাবে চ্যাম্পিয়ন্স লিগের চারটি দল বাড়ানোর বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বাকি রয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিক অনুমোদনের। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতি দল ছয়টি ম্যাচের পরিবর্তে একটি সিঙ্গেল স্ট্যান্ডিং টেবিলে ১০টি করে ম্যাচ খেলবে।

বিতর্কিত এ নতুন ফরম্যাটে চারটি নতুন ক্লাব খেলার যোগ্যতা অর্জন করবে। যে ক্লাবগুলো মূলত নিজেদের লিগে শীর্ষ স্থানের ভিত্তিতে সুযোগ পাবে না তাদের মধ্য থেকে উয়েফার ঐতিহাসিক রেকর্ড বিবেচনা করে বাছাই করা হবে। এ মৌসুমে এই প্রস্তাবটির ফলে লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের মত ক্লাবগুলো লাভবান হতে পারতো। শুক্রবার উয়েফা নতুন ফরম্যাটের ব্যাপারে অনেকটাই সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে।

গত প্রায় দুই বছর যাবতই চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট নিয়ে নতুন কিছু পরিকল্পনার আভাস দিয়ে আসছিল উয়েফা। বিশেষ করে ইউরোপীয়ান লিগের শীর্ষ ক্লাবগুলো ছাড়াও মধ্য সারির ক্লাবগুলোও এই ফরম্যাটের পরিবর্তনের দাবী জানিয়েছিল। ইউরোপীয়ান এলিট ক্লাবগুলো দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন্স লিগে আরো ক্লাব বাড়ানোর দাবী জানিয়েছিল। এছাড়া নক আউট পর্বের আগে একে অপরের সাথে আরো ম্যাচ খেলার দাবীও তাদের ছিল।

নতুন ফরম্যাটে রাউন্ড রবিন গ্রুপের তিনটি প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের পরিবর্তে ১০টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে একটি গোপনীয় বিষয় প্রকাশ পেয়ে যায়। সেই সূত্রমতে জানা গেছে ক্লাবগুলোর নিয়ন্ত্রণাধীন লিগের সাথে আর্থিক বিষয়াদি নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন এ ফরম্যাটের ব্যাপারে ভিতর থেকে কাজ করেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।

নতুন ফরম্যাট শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগেই নয়, দ্বিতীয় টায়ারের ইউরোপা লিগেও প্রবর্তিত হতে যাচ্ছে। সেখানে দাবা টুর্নামেন্টে ব্যবহৃত সুইস মডেল অনুসরণ করে ৩২টি দল নিয়ে আট রাউন্ড অনুষ্ঠিত হবে।

আগামী মৌসুম থেকে শুরু হওয়া তৃতীয় টায়ারের ইউরোপা কনফারেন্সে লিগেও ৩২টি দলের ছয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এখানে প্লে-অফের পাশপাশি শেষ ১৬ দল নিয়ে নক আউট পর্ব অনুষ্ঠিত হবে।

উয়েফা সূত্রমতে জানা গেছে ২০২১ থেকে ২০২৪ এই তিন মৌসুম তিন ধরনের প্রতিযোগিতায় প্রাইজ মানি দেয়া হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add