for Add

করোনাজয়ী এক লড়াকু দাবাড়ু

করোনাজয়ী এক লড়াকু দাবাড়ু’র নাম মো. আসাদুজ্জামান। যিনি দু’দফায় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জয়ী হয়েছেন। তিনি শুধু একজন দাবাড়ুই নন। একজন আন্তর্জাতিক রেটেড খেলোয়াড়ও বটে। একই সঙ্গে তিনি একজন অন্ত:প্রাণ দাবা সংগঠক।

তবে মো. আসাদুজ্জামান একাধিক আঙিনায় নানান নামে পরিচিতি। দাবার বাইরে তিনি একজন ভাল টেবিল টেনিস খেলোয়াড়। চলতি মৌসুমে তিনি ঢাকা মহানগরী প্রথম বিভাগ টেবিল টেনিস লিগে বাংলাদেশ পুলিশ দলের হয়ে খেলেছেন। তিনি একজন দক্ষ টেনিস খেলোয়াড়। শুধু তাই নয়, বর্তমান সময়ের তিনি একজন আধুনিক কবি।

ব্যক্তিগত জীবনে মো. আসাদুজ্জামান একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। বর্তমানে সিআইডি’র সহকারী পুলিশ সুপার। গুরুদায়িত্ব পালনের পাশাপাশি সময় পেলেই তিনি কবিতা লেখায় মেতে উঠেন। দাবা বোর্ডে খেলতে বসে পড়েন। ছুটে চলেন জিমে নয়তো টেনিস কিংবা টেবিল টেনিস খেলতেও।

গত বছর যখন বৈশ্বিক এ করোনা মহামারী বিশ্বব্যাপী প্রকোপভাবে ছড়িয়ে পড়েছিল ঠিক তখন শুরুর দিকেই মো. আসাদুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেসময় তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে অল্পসময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলেন।

কিন্তু দ্বিতীয় দফায় এবার মার্চ মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। শুরুতে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে কিছুটা শারীরিক জটিলতা দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেখানে ২২ দিন কাটিয়ে করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন।

বর্তমানে মো. আসাদুজ্জামান করোনা নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বাসায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার রাতে তিনি চেসবিডি.কম_কে মুঠোফোনে বলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি ইনশাআল্লাহ। বেশ ভাল অনুভব করছি। তবে শারীরিক দুর্বলতা এখনো রয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমার কাছে গত বছরের চেয়ে এবার করোনাকে আরো বেশি শক্তিশালী মনে হচ্ছে। তা আমি আক্রান্ত হবার পর থেকেই টের পেয়েছি।

মো. আসাদুজ্জামান বলেন, এ মুহূর্তে যতটা ‘সচেতন’ আর ‘সর্তক’ থাকা যায় সেই চেষ্টাই সবাইকে করতে হবে। তিনি জানান, ভয় নয়, সাহস আর আত্ববিশ্বাস নিয়েই আমাদেরকে করোনার মোকাবিলা করে জয়ী হতে হবে। অপ্রয়োজনে ঘরের বাইরে কাউকে না যাবার অনুরোধ জানিয়েছেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add