for Add

অবশেষে বিধ্বংসী মোস্তাফিজ, রাজস্থানের রোমাঞ্চকর জয়

জয়দেব উনাদকাট, মোস্তাফিজুর রহমানদের বাঁহাতি পেসে দিল্লি ক্যাপিটালসকে দেড়শোর আগে বেধে রেখেছিল রাজস্থান রয়্যালস। তবে রান তাড়ায় নেমে পঞ্চাশ পেরুনোর আগেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছিল তারা। সেই অবস্থা থেকে ডেভিড মিলারের ফিফটি আর ক্রিস মরিসের শেষের ঝড়ে রোমাঞ্চকর জয় পেয়েছে সঞ্জু স্যামসনের দল।

বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট ছিল কিছুটা মন্থর। সেখানে আগে ব্যাটিং পেয়ে ১৪৭ রান করে দিল্লি। ২ বল আগে সেই রান পেরিয়ে ৩ উইকেটে জিতেছে রাজস্থান রয়্যালস।

রাজস্থানের জয়ের পেছনে ভূমিকা কয়েকজনের। দিল্লিকে আটকে দিতে মাত্র ১৫ রানে ৩ উইকেট নেন উনাদকাট, মোস্তাফিজ ২৯ রানে নেন ২ উইকেট। রান তাড়ায় মিলার ৪৩ বলে ৬২ আর মরিস মাত্র ১৮ বলে করেন ৩৬।

১৪৮ রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজস্থান । প্রথম চার ব্যাটসম্যানের কেউই যেতে পারেননি দুই অঙ্কে। মাত্র ৪২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।

চরম বিপর্যস্ত অবস্থা থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার। রাহুল তেওয়াতিতাকে নিয়ে ৬ষ্ঠ উইকেটে আনেন ৪৮ রান। ম্যাচেও ফিরেছিল রাজস্থান। তেওয়াতিয়া ফিরে যাওয়ার পর আরও আগ্রাসী হয়ে রান বাড়াচ্ছিলেন। আবেশ খানকে টানা দুই ছক্কা মারার পর তৃতীয়টি মারতে গিয়ে কাটা পড়েন তিনি। রাজস্থানের আশাও হয়ে যায় নিভু নিভু।

এরপরই খেল দেখান আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মরিস। বোলিংয়ে খরুচে থাকলেও ব্যাট হাতে জ্বলে উঠেন এই ডানহাতি। উনাদকাটকে নিয়ে ৮ম উইকেটে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে শেষ করেছেন খেলা। মাত্র ১৮ বলে ৪ ছক্কায় করেছেন ৩৬। ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ১২। দ্বিতীয় ও চতুর্থ বলে দুই ছক্কা মেরে খেলা শেষ করেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে উনাদকাট, মোস্তাফিজদের তোপে পড়ে দিল্লি। উইকেটে বল গ্রিপ করছিল। স্লোয়ার বলেই মিলছিল ভাল ফল। তা কাজে লাগিয়ে দুজনে হামলে পড়েন দিল্লির টপ অর্ডারে। প্রথম তিন উইকেটের সবগুলাই নেন উনাদকাট। তার বল থেকে রান বের করাও যায়নি। চার নম্বরটা নেন মোস্তাফিজ। ৩৭ রানে ৪ উইকেট পড়ে দিল্লির।

পাওয়ার প্লে পেরিয়ে যাওয়ার পর বল হাতে পান মোস্তাফিজ। পঞ্চম বলেই মিলে উইকেট। দারুণ এক অফ কাটারে কাবু হয়ে মিড অফে ক্যাচ দেন মার্কাস স্টয়নিস। প্রথম ওভারে দেন মাত্র ১ রান।

১২তম ওভারে ফিরে এক বাউন্ডারিতে দেন আরও ৮ রান। এরপর মোস্তাফিজের ডাক পড়ে একদম ইনিংসের শেষ দিকে। এক বাউন্ডারিতে ওই ওভার থেকেও দেন ৮ রান। ১৯তম ওভারে দিয়েছেন সবচেয়ে বেশি ১২ রান। তবে ওই ওভার থেকেও তুলেছেন এক উইকেট। তার প্রথম বলে টম কারান বাউন্ডারি মারার পর দ্বিতীয় বলেই হয়েছেন বোল্ড।

৩৭ রানে ৪ উইকেট পড়া দিল্লিকে লড়াইয়ের পুঁজি এনে দিতে বড় ভূমিকা নেন অধিনায়ক রিশভ পান্ত। ৩২ বলে ৫১ রান করেছেন তিনি। ললিত যাদব, টম কারান, ক্রিস ওকসদের ছোট ছোট তিন ইনিংসও দেড়শোর কাছে নিয়ে যেতে সাহায্য করেছে তাদের। তবে শেষ পর্যন্ত আরও কিছু রান কম হওয়ার আক্ষেপই সঙ্গী হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৪৭/৮ ( পৃথ্বী ২ , ধাওয়ান ৯, রাহানে ৮, পান্ত ৫১, স্টয়নিস ০ , ললিত ২০, কারান ২১, ওকস ১৫, অশ্বিন ৭, রাবাদা ৯ ; সাকারিয়া ০/৩৩, উনাদকাট ৩/১৫, মরিস ১/২৭, মোস্তাফিজ ২/২৯, পরাগ ০/১৬, তেওয়াতিয়া ০/২৭)

রাজস্থান রয়্যালস: ১৯.৪ ওভারে ১৫০/৭ (বাটলার ২, বোহরা ৯, স্যামসন ৪, দুবে ২, মিলার ৬২, পরাগ ২, তেওয়াতিয়া ১৯, মরিস ৩৬, উনাদকাট ১১; ওকস ২/২২, আবেশ ৩/৩২ , রাবাদা ২/৩০ , অশ্বিন ০/১৪, কারান ০/৩৫, স্টয়নিস ০/১৫ )

ফল: রাজস্থান রয়্যালস ৩ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জয়দেব উনাদকাট।

Tags: , , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add