for Add

আবারও থ্রিলার জয় কোহলির ব্যাঙ্গালুরুর

মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের পর বুধবার চেন্নাইয়ের উইকেটে স্বল্প পুঁজিতেও বাজিমাত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বোলারদের দুরন্ত পারফরম্যান্সে স্কোরবোর্ডে মাত্র ১৪৯ রান তুলেও ৬ রানে ম্যাচ জিতে নিল কোহলির আরসিবি। একইসঙ্গে ১৪তম আইপিএলের প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু হলো তাদের।

কোহলির দলে ব্যাট হাতে অর্ধশতরান করে যদি নায়ক হক ম্যাক্সওয়েল, তাহলে বল হাতে ৭ রানে তিন উইকেট নিয়ে জয়ের আরেক নায়ক স্পিনার শাহবাজ আহমেদ। তাও একই ওভারে। ১৭তম ওভারে বাংলার স্পিনারের কাঁধে চড়েই কঠিন ম্যাচে উতরে গেল কোহলির দল। ২৪ বলে ৮ উইকেটে সানরাইজার্সের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান। ক্রিজে জনি বেয়ারস্টো এবং মানিশ পান্ডে।

এমন পরিস্থিতিতে এসে ১৭তম ওভারে বেয়ারস্টো, পান্ডে এবং সামাদকে ফিরিয়ে ম্যাচের গতিপ্রকৃতি সম্পূর্ণ ঘুরিয়ে দিলেন গত মৌসুমে রঞ্জি ট্রফিতে উল্লেখযোগ্য পারফর্ম করা বাংলার এই স্পিনার।

এর আগে চেন্নাইয়ে টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তুলনামূলক মন্থর চেন্নাইয়ের পিচে আরসিবির হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল গ্লেন ম্যাক্সওয়েল। তার ৪১ বলে ৫৯ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে আরসিবি।

অসি ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৫টি চার এবং ৩টি ছয়। অধিনায়ক কোহলি করেন ২৯ বলে ৩৩। আঁটোসাঁটো বোলিংয়ে কোহলির দলকে দেড়শোর মধ্যে বেঁধে রাখেন রশিদ খান-জেসন হোল্ডাররা। তিন উইকেট নিয়ে হোল্ডার এদিন সবচেয়ে সফল হলেও সবচেয়ে কৃপণ বোলিং করেন আফগান স্পিনার রশিদ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। জবাবে ঋদ্ধিমান সাহার উইকেট শুরুতে হারালেও দ্বিতীয় উইকেটে মানিশ পান্ডেকে নিয়ে সানরাইজার্সের জয়ের রাস্তা সুগম করে দেন অধিনায়ক ওয়ার্নার।

মানিশ পান্ডের ব্যাটে তাগিদ কম দেখা গেলেও ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলের স্কোরবোর্ড সচল রেখেছিলেন অসি ওপেনার। ১৪ তম ওভারে জেমিসনের বলে ক্রিশ্চিয়ানের হাতে ক্যাচ দিয়ে ওয়ার্নার ফিরলেও সানরাইজার্সের কাজ কঠিন মনে হয়নি। দলের রান তখন ১৩.২ ওভারে ২ উইকেটে ৯৬। ১৬ ওভার পর্যন্ত পাল্লা ভারি ছিল সানরাইজার্সের দিকেই।

কিন্তু ১৭তম ওভারের প্রথম, দ্বিতীয় এবং শেষ বলে যথাক্রমে বেয়ারস্টো, পান্ডে এবং সামাদকে ফিরিয়ে সমীকরণ বদলে দেন শাহবাজ। শেষ তিন ওভারে সানরাইজার্সের প্রয়োজন গিয়ে দাঁড়ায় ৩৪ রান। বিজয় শংকর, জেসন হোল্ডাররা চাপের কাছে মাথা নোয়ালেও ৯ বলে ১৭ রান করে শেষ চেষ্টা করেছিলেন রশিদ খান। কিন্তু অন্তিম ওভারের চতুর্থ বলে রশিদ রান-আউট হয়ে ফিরতেই সানরাইজার্সের আশা শেষ হয়ে যায়।

শেষ ২ বলে ৮ রান দরকার থাকলেও শেষ ওভারের পঞ্চম বলে শাহবাজের উইকেট হারায় সানরাইজার্স। শেষ বলে এক রান আসে ভুবনেশ্বরের ব্যাট থেকে।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add