for Add

মুম্বাইর ১৫২ রানও করতে পারল না কেকেআর!

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। শেষ ১১ বারের সাক্ষাতে ১০ বার হারল কেকেআর। মুম্বাইয়ের বিরুদ্ধে এদিন ১৫২ রান তাড়া করেও জিততে পারল না কিং খানের দল।

নীতিশ রানার দুর্দান্ত হাফ সেঞ্চুরি ব্যর্থ হল। শেষ পাঁচ ওভারে নাইটদের জয়ের জন্য দরকার ছিল ৩১ রান; কিন্তু শেষ পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ২০ রান তুলতে সক্ষম হয় কেকেআর।

সুতরাং, নাইটদের ১০ রানে হারিয়ে ২০২১ আইপিএল জয়ের স্বাদ পেল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ১৫২ রান তাড়া করে ৭ উইকেটে ১৪২ রানে থেমে যায় কেকেআর ইনিংস।

জয়ের জন্য শেষ ওভারে নাইটদের দরকার ১৫ রান৷।

নিজের শেষ ওভারে মাত্র ৪ রান দিলেন বুমরাহ।

নাইটদের দরকার ১২ বলে ১৯ রান।

দুরন্ত বোলিং ক্রুনালের৷ চার ওভারে মাত্র ১৩ রান দিলেন তিনি।

জয়ের জন্য শেষ তিন ওভারে কেকেআর-কে করতে হবে ২২ রান। ক্রিজে কার্তিক ও রাসেল।

নাইটদের দরকার ২৪ বলে ৩০ রান।

দুরন্ত বোলিং ক্রুনাল পান্ডিয়ার৷ ১৬তম ওভারে মাত্র ১ রান দিয়ে তুলে নিলেন শাকিবকে।

নাইটদের ভরসা প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল।

মাত্র ৯ রান করে ডাগ-আউটে ফিরলেন তিনি৷ অপ্রয়োজনীয় শট মেরে আউট হলেন শাকিব।

শাকিব আউট, কেকেআর ১২২/৫

দুরন্ত চাহার। ৪ ওভারে মাত্র ২৭ দিয়ে চার উইকেট তুলে নিলেন এই লেগ-স্পিনার৷ নাইটদের প্রথম চার উইকেটই চাহারের শিকার।

রানা আউট, কেকেআর ১২২/৪। শেষ পাঁচ ওভারে অর্থাৎ নাইটদের জয়ের জন্য দরকার ৩০ বলে ৩১ রান।

১৪ ওভার শেষে কেকেআর ১১৩/৩।

বল করতে এলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা৷ প্রথম ওভারে ৯ রান দিলেন তিনি।

মাত্র ৭ রান করে ডাগ-আউটে ফিরলেন নাইট অধিনায়ক।

মর্গ্যান আউট৷ কেকেআর ১০৪/৩ ।

রানা’র হাফ-সেঞ্চুরি, কেকেআর ১০৩/২। টানা দু’টি ম্যাচেই হাফ-সেঞ্চুরি রানা’র। আইপিএলে ১৩তম হাফ-সেঞ্চুরি৷ প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮০ রানের ইনিংস খেলেছিলেন নাইটদের এই বাঁ-হাতি।

১২ ওভার শেষে কেকেআর ৯৭/২।

ক্রিজে এলেন নাইট ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান।

ব্যক্তিগত ৩ রানে চাহারের বলে স্টাম্প-আউট হলেন ত্রিপাঠি।

ত্রিপাঠি আউট, কেকেআর ৮২/২। ব্যক্তিগত ৩ রানে চাহারের বলে স্টাম্প-আউট হলেন তিনি।

শেষ ১০ ওভারে জয়ের জন্য নাইটদের দরকার ৭২ রান।

১০ ওভার শেষে কেকেআর ৮১/১। রানা ৪৩ ও ত্রিপাঠি ৩ রানে ব্যাটিং করছেন।

রানার সঙ্গে ক্রিজে এলেন রাহুল ত্রিপাঠি।

রাহুল চাহারকে পরপর ছক্কা মারতে গিয়ে আউট হলেন গিল। ২৪ বলে একটি ছয় ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করে ডাগ-আউটে ফেরেন নাইট ওপেনার৷ ওপেনিং জুটিতে ৫৩ বলে ৭২ রান তুলল কেকেআর।

গিল আউট, কেকেআর ৭২/১।

৮ ওভার শেষে কেকেআর ৬২/০।

সাত ওভারে ৫০ রানের গণ্ডি ছুঁলো কেকেআর-এর দুই ওপেনার।

পাওয়ার প্লে শেষে কেকেআর ৪৫/০। রানা ২৩ ও গিল ২০।

পাওয়ার প্লে-র শেষ ওভারে জানসেনকে তিনটি বাউন্ডারি মারেন গিল।

৫ ওভার শেষে কেকেআর ৩২/০।

৪ ওভার শেষে কেকেআর ২৮/০।

আক্রমণে জসপ্রীত বুমরাহ।

৩ ওভার শেষে কেকেআর ১৯/০।

তৃতীয় ওভারের প্রথম বলেই বোল্টকে ছক্কা হাঁকালেন রানা৷ স্টেপ-আউট করে বিশ্বের সেরা বোলারকে ছয় মারেন নাইটদের এই বাঁ-হাতি।

দ্বিতীয় ওভার শেষে কেকেআর ৮/০

দ্বিতীয় ওভারে শুরু করলেন মার্কো জ্যানসেন৷ তিনিও প্রথম ওভারে চার রান দেন।

প্রথম ওভার শেষে কেকেআর ৪/০

প্রথম বলেই বোল্টের বিরুদ্ধে বাউন্ডারি মারেন রানা।

ক্রিজে নাইটদের দুই ওপেনার শুভমন গিল ও নীতিশ রানা। মুম্বাইয়ের হয়ে বোলিং ওপেন করলেন ট্রেন্ট বোল্ট।

প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫৩ রানের লক্ষ্য ব্যাট করতে নামল কেকেআর৷ স্কোর বোর্ডে বেশি রান না-থাকলেও মুম্বইয়ের বোলিংয়ের বিরুদ্ধে দেড়শো রান তাড়া করা সহজ হবে না নাইটদের।

Tags: , , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add