for Add

কঠিন পরীক্ষা দিতে শ্রীলঙ্কায় পৌঁছাল বাংলাদেশ দল


দলের অনেকের লাল বলের অনুশীলন ঘাটতির অস্বস্তি আড়াল করেননি মুমিনুল হক। তিনিসহ কয়েকজন জাতীয় লিগে চার দিনের ম্যাচ খেললেও ওই প্রস্তুতিও যে খুব আদর্শ সেই দাবিও জোরালো করতে পারেননি। এমন বাস্তবতায় খারাপ সময়ে থাকা বাংলাদেশ আরেকটি টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেল।

সোমবার (১২ এপ্রিল) ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভাড়া করা উড়োজাহাজে চেপে রওনা দেন ক্রিকেটাররা। কোভিড পরিস্থিতির কারণে বড় বহর নিয়ে গেলো বাংলাদেশ দল। ক্রিকেটারই আছেন ২১ জন। সাপোর্ট স্টাফ, কর্মকর্তা মিলিয়ে আছেন আরও ২০ জন। তিন ঘণ্টার সফর শেষে কলম্বোয় গিয়ে পৌঁছায় টাইগাররা।

কলম্বোয় অভ্যর্থনা জানানোর পাশাপাশি বাংলাদেশ দলের সবার কোভিড-১৯ পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়। এরপর কোয়ারেন্টাইনের জন্য নিয়ে যাওয়া হয় নিগোম্বোয়। যেখানে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করবে বাংলাদেশ দল। এরপর হবে এক দফা করোনাভাইরাস পরীক্ষা। কোয়ারেন্টিন থাকবে পরের দুদিনও। তবে কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এলে অনুশীলনের সুবিধা পাবেন ক্রিকেটাররা।

৪১ সদস্যের বাংলাদেশের দলের টিম লিডার হিসেবে গেলেন বোর্ড পরিচালক ও বিসিবির গেম ডেভলাপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। অপারেশন্স ম্যানেজার হিসেবে এই সফরে দলের সঙ্গে আছেন সদ্য বিসিবিতে যোগ দেওয়া সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস।

অনুশীলনের ধাপ হিসেবে ১৭ ও ১৮ এপ্রিল একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। তবে লঙ্কান কোন দল নয়। ক্রিকেটাররা ম্যাচ খেলবেন নিজেরা ভাগাভাগি করে। ২১ এপ্রিল পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট, ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

শ্রীলঙ্কা যাওয়ার আগের দিন অধিনায়ক মুমিনুল হক গণমাধ্যমে জানান, নিউজিল্যান্ডে সীমিত সংস্করণের সিরিজে ব্যস্ত থাকায় দলের অনেকের লাল বলে প্রত্যাশিত অনুশীলন হয়নি। টেস্ট বিশেষজ্ঞ কয়েকজন জাতীয় লিগে খেলেছেন দুটি চারদিনের ম্যাচ। কঠিন সিরিজের আগে প্রস্তুতি বলতে এটুকুই।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাঠে হোয়াইটওয়াশড হয় বাংলাদেশ। আর অপরদিকে শ্রীলঙ্কা জেসন হোল্ডারসহ আরও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের দেশে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে। গত ৯ টেস্টের আটটিতেই হারা বাংলাদেশ অধিনায়ক মুমিনুল তাই জানেন চ্যালেঞ্জটা এবার কত কঠিন, ‘আপনারা সব সময়ই জানেন শ্রীলঙ্কা কিন্তু দেশের মাটিতে খুবই ভালো দল। জিনিসটা আমাদের জন্য সহজ হবে না, অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে বের হতে ওই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আর এই চ্যালেঞ্জটা পার করে টেস্ট দলের একটা ভালো ফল করতে হবে।’

অবশ্য সোমবার যাওয়ার আগে বিমানবন্দরে বেশ আশাবাদী শোনালো টিম লিডার খালেদ মাহমুদের কন্ঠ, ‘কন্ডিশনটা আমরা জানি ওখানে এখন গরম থাকে বেশি। উইকেটটা ভালো থাকে। শ্রীলঙ্কার কন্ডিশনের শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই, ভালো দল। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তবে আশা করি ভালো করব।’

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add