for Add
বাসস : ১২ এপ্রিল ২০২১, সোমবার, ১৯:৩৭:৪৪

রোলা গাঁরোর প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয় মন্টে কার্লো মাস্টার্স টুর্নামেন্টকে। আর এই মন্টে কার্লোতে অংশগ্রহণের জন্য নিজেকে পুরোপুরি ফিট ও সুস্থ দাবী করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।
এই স্প্যানিয়ার্ড মন্টে কার্লোর মাধ্যমে ক্যারিয়ারের ১২তম মাস্টার্স শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন। আর এই শিরোপা জিততে পারলে সেই অর্জন ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড ১৪তম ও সব মিলিয়ে ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়েল পথ আরো সহজ করে তুলবে বলেই তিনি বিশ্বাস করেন।
এক সংবাদ সম্মেলনে নাদাল বলেন, ‘মৌসুমের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমার কাছে এসেছে। এটিকে আমি সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাই। আমি মনে করি সঠিক সময়েই আমি নিজেকে প্রস্তুত করে তুলেছি। এখানে খেলতে পেরে আমি দারুণ খুশি। আমার শরীরও বেশ ভাল অবস্থায় আছে। মানসিক ভাবেই আমি বেশ আত্মবিশ্বাসী। আশা করছি ভাল খেলে এগিয়ে যেতে পারবো।
For add
For add
For add
For add
for Add