for Add

ঘরের মাঠে জয় পেল লিভারপুল, লিডসের কাছে সিটির হার

ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের ইনজুরি টাইমের গোলে শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে লিভারপুল। শনিবার অ্যাস্টন ভিলাকে অ্যানফিল্ডে ২-১ গোলে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়নরা চতুর্থ স্থানে উঠে এসেছে।

এদিকে ১০ জনের লিডস ইউনাইটেডের কাছে ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে। এনিয়ে মৌসুমে চতুর্থ লিগ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল সিটিজেনরা।

লিডসের হয়ে স্টুয়ার্ট ড্যালাস দুই গোল করেছেন। বিরতির তিন মিনিট আগে ড্যালাস প্রথম গোল করে লিডসকে এগিয়ে দেন। কিন্তু প্রথমার্ধের স্টপেজ টাইমে অধিানয়ক লিয়াম কুপার সরাসরি লাল কার্ড দেখে মাঠত্যাগ করলে মার্সেলো বিয়েসলার দলের স্মরণীয় জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায়। ম্যাচ শেষের ১৪ মিনিট আগে ফেরান টরেস সিটির হয়ে সমতা ফেরান। কিন্তু ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাক থেকে ড্যালাসের নিচু শট আটকাতে পারেননি এডারসন।

পেপ গার্দিওলার বিপক্ষে পাঁচ মোকাবিলায় এটি ছিল বিয়েসলার প্রথম জয়। ১৬ বছর পর প্রথমবারের মত ইংল্যান্ডের সর্বোচ্চ আসরে ফিরে আসা লিডস এই জয়ে টেবিলের নবম স্থানে উঠে এসেছে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটিকে সামনে রেখে গার্দিওলা দলের যে আমূল পরিবর্তন করেছিলেন তারই খেসারত দিলেন। প্রথম লেগে ঘরের মাঠে সিটিজেনরা ২-১ গোলে জয়ী হয়েছিল। যদিও সিটি এখনো প্রিমিয়ার লিগ টেবিলে ১৪ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে শীর্ষস্থানটা উপভোগ করছে। লিগে বাকি থাকা ছয় ম্যাচ থেকে আর মাত্র ১১ পয়েন্ট সংগ্রহ করতে পারলেও চার বছরে তৃতীয় শিরোপা ঘরে তুলবে সিটি।

অ্যানফিল্ডে এর আগে ছয়টি লিগ ম্যাচেই পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। কালও ৪০ মিনিটে ওলি ওয়াটকিন্সের শট আটকাতে ব্যর্থ হন অ্যালিসন, ফলে এগিয়ে যায় সফরকারী অ্যাস্টন ভিলা। রবার্তো ফিরমিনোর গোল ভিএআর প্রযুক্তির বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হয়ে গেলে সমতায় ফেরা হয়নি লিভারপুলের। কিন্তু ৫৭ মিনিটে মোহাম্মদ সালাহ গোলে সমতায় ফেরার পর আলেক্সান্দার আর্নল্ড ইনজুরি টাইমে গোল করে দলকে দারুণ এক জয় উপহার দেন।

গত মাসে ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেটের দলে অন্তর্ভূক্ত হতে পারেননি এই রাইট-ব্যাক। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে ৩-১ গোলে পরাজয়ের ম্যাচটিতেও আলেক্সান্দার-আর্নল্ড একটি ভুল করেছিলেন। অথচ তার আক্রমণাত্মক কৌশল গত তিন মৌসুমে লিভারপুলের সাফল্যে বড় অবদান রেখেছে। ২২ বছর বয়সী এই রাইট-ব্যাক কাল দারুণ এক ফিনিশিংয়ে আরো একবার প্রমাণ করলেন কেন তাকে জার্গেন ক্লপ বারবার সুযোগ দিয়ে যাচ্ছেন।

এই জয়ে লিভারপুল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেবার পথে আরো একধাপ এগিয়ে গেল। তাদেরকে পিছনে ফেলতে ওয়েস্ট হ্যাম, চেলসি ও টটেনহ্যামকে এখন ঘাম ঝড়াতে হবে। অক্টোবরে মৌসুমের প্রথম দেখায় এই ভিলার কাছে তাদের ঘরের মাঠ ভিলা পার্কে ৭-২ গোলে বিধ্বস্ত হয়েছির বর্তমান চ্যাম্পিয়নরা। ঐ ম্যাচেই রেডসরা পুরো মৌসুমের জন্য হারিয়েছিল দলের মূল ডিফেন্ডার ভার্জিল ফন ডিককে। ভিলাও তাদের অধিনায়ক জ্যাক গ্রীলিশকে ইনজুরির কারণে দুই মাসের জন্য হারিয়েছে। ইংলিশ এই উইঙ্গার শিন ইনজুরির কারণে গত ফেব্রুয়ারি থেকে জাতীয় দলেরও বাইরে রয়েছেন। অধিনায়ককে হারিয়ে আট ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া ভিলা এখন শীর্ষ চারের লড়াই থেকে ধীরে ধীরে নিজেদের হারিয়ে ফেলেছে।

২০২১ সালে প্রথমবারের মত পরপর দুই ম্যাচে জয়ী হবার পর লিভারপুলও অ্যানফিল্ডে তাদের হতাশাজনক ব্যর্থতার থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। রিয়ালের বিপক্ষে তৃতীয় গোলটিতে ভিনসিয়াস জুনিয়রের শট রুখতে যে ভুল করেছিলেন এ্যালিসন, কালও তার পুনরাবৃত্তি করে ওয়াটকিন্সকে গোল উপগার দিয়েছেন। অ্যালিসনের হাতের নীচ দিয়ে বল জালে জড়িয়ে বিরতির দুই মিনিট আগে ওয়াটকিন্স ভিলাকে এগিয়ে দেন। বিরতির আগে ফিরমিনো একটি লুজ বল থেকে দলকে সমতায় ফেরালেও ভিএআর দিয়োগো জোতার অফসাইড পজিশনের কারণে বিতর্কিতভাবে গোলটি বাতিল করে দেয়। ৫৭ মিনিটে অবশ্য আর কোন ভুল হয়নি। মৌসুমের ২৮তম গোল করে সালাহ লিভারপুলকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে ক্লপ বদলী বেঞ্চ থেকে একে একে মাঠে নামান থিয়াগো আলকানটারা, সাদিও মানেও জিহার্দান শাকিরিকে। শাকিরির ক্রস থেকে থিয়াগোর শট দারুণ দক্ষতায় রুখে দেন এমিয়িলানো মার্টিনেজ। কিন্তু ইনজুরি টাইমে আলেক্সান্দার-আর্নল্ডের শট আর আটকাতে পারেননি এই আর্জেন্টাইন গোলরক্ষক।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিবাজেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে কাল প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের আগেই দুই মিনিট নিরবতা পালন করা হয়। শুক্রবার ৯৯ বছর বয়সে পিন্স ফিলিপ মৃত্যুবরণ করেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add