for Add

মুম্বাইয়ের বিপক্ষে হার্শালই প্রথম

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে তার প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন হার্শাল প্যাটেল। ১৪তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবি’র জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে অনন্য কীর্তি গড়লেন গুজরাটের এই পেসার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম বোলার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এক ম্যাচে ৫ উইকেট নেওয়ায় অনন্য কীর্তি গড়লেন হার্শাল।

চেন্নাই’র এম চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার রাতে গত দু’বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম একাদশে হার্শালকে রেখেই দল সাজায় আরসিবি। গত ফেব্রুয়ারিতে নিলামে বিরাটের দলে অন্তর্ভুক্ত হওয়া এই পেসার নিরাশ করেননি।

আইপিএলে তার সেরা বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে আরসিবি’র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন হার্শাল। ২৭ রানে ৫ উইকেট তুলে নেন ৩০ বছর বয়সী এই পেসার। তার শিকার হলেন ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া এবং মার্কো জানসেন।

টুর্নামেন্টের প্রথম বোলার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট সংগ্রহ করে অনন্য নজির গড়ে ফেলেন তিনি। উল্লেখ্য, ইশান কিশানকে ফিরিয়ে এদিন ১৪তম আইপিএলের প্রথম উইকেটশিকারিও হন তিনি। মুম্বাইয়ের বিরুদ্ধে দলের ৭ বোলারকে ব্যবহার করেন বিরাট। এদের মধ্যে হার্শাল, মোহাম্মদ সিরাজ, কাইল জেমিসন এবং ইয়ুজবেন্দ্র অভারকে দিয়ে পুরো ৪ ওভার বোলিং করান আরসিবি অধিনায়ক। হার্শাল ছাড়া একটি করে উইকেট নেন কাইল জেমিসন এবং ওয়াশিংটন সুন্দর।

হার্শালের বোলিং ফিগার একজন আনক্যাপড ক্রিকেটার হিসেবে আইপিএলের ইতিহাসের তৃতীয় সেরা বোলিং ফিগার। ২০১৮ সানরাইজার্সের বিরুদ্ধে পাঞ্জাবের অঙ্কিত রাজপুতের ১৪ রানে ৫ উইকেট নেওয়া একজন আনক্যাপড ক্রিকেটারের সেরা বোলিং ফিগার। গত মৌসুমে দিল্লির বিরুদ্ধে আরব আমিরাতে ২০ রানে ৫ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে নাইটদের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই। সর্বোচ্চ ৩৫ বলে ৪৯ রান করেন ওপেনার ক্রিস লিন। জবাবে কোহলির ৩৩, ম্যাক্সওয়েলের ৩৯ এবং ডি’ভিলিয়ার্সের ঝোড়ো ২৭ বলে ৪৮ রানে ভর করে শেষ বলে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালুরু। ২০১৩ থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই’য়ের হারের যে মিথ,সেটা বজায় রইল এবারও।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add