for Add

শেষদিনে ভারোত্তোলনে ৯ রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ভারোত্তোলনের শেষদিনে শুক্রবার নারী বিভাগে চারটি ও পুরুষ বিভাগে পাঁচটি রেকর্ড হয়েছে। ভারোত্তোলনের ২০ ইভেন্টে ১০টি করে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার।

নারী ৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। নারী উর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রোকাইয়া।

পুরু উর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। ১০৯ কেজি ওজন বিভাগের ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মোমিন।

৮৭ কেজি ওজন শ্রেণিতে তিন ক্যাটাগরিতে রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে ৬২, ক্লিন এন্ড জার্কে ৭৬, মোট ১৩৮ কেজি তুলেছেন তানিয়া খাতুন। রৌপ্যজয়ী বাংলাদেশ জেলের সাকেরা খাতুন স্ন্যাচে ৫৩, ক্লিন এন্ড জার্কে ৬৩, মোট ১১৬ কেজি তুলেছেন। ব্রোঞ্জজয়ী বাংলাদেশ আনসারের মিঞ্জু আক্তার স্ন্যাচে ৫১, ক্লিন এন্ড জার্কে ৬৪, মোট ১১৫ কেজি তুলেছেন।

নারী উর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে স্বর্ণ জয়ের পথে বাংলাদেশ সেনাবাহিনীর নাজনীন আক্তার মুন্নি স্ন্যাচে ৫৭, ক্লিন এন্ড জার্কে ৭২, মোট ১২৯ কেজি তুলেছেন। বাংলাদেশ আনসারের সোয়াইবা রহমান রাফা স্ন্যাচে রেকর্ড ৫৭ কেজি, ক্লিন এন্ড জার্কে ৭১, মোট ১২৮ কেজি তুলে রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জজয়ের পথে বাংলাদেশ জেলের মার্জিয়া আক্তার স্ন্যাচে ৫৪, ক্লিন এন্ড জার্কে ৫৫, মোট ১০৯ কেজি তুলেছেন।

পুরুষ উর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী তিন ক্যাটাগরিতে রেকর্ড গড়ার পথে স্ন্যাচে ১২১, ক্লিন এন্ড জার্কে ১৪৭, মোট ২৬৭ কেজি তুলেছেন। রৌপ্য জয়ের পথে বাংলাদেশ আনসারের তায়েফুর রহমান স্ন্যাচে ১১০, ক্লিন এন্ড জার্কে ১৪০, মোট ২৫০ কেজি তুলেছেন। ব্রোঞ্জজয়ের পথে একই দলের সুদীপ্ত দাস স্ন্যাচে ১০০, ক্লিন এন্ড জার্কে ১৩৮, মোট ২৩৮ কেজি তুলেছেন।

১০৯ কেজি ওজন বিভাগে স্বর্ণ জয়ের পথে বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মোমিন স্ন্যাচে ১১৪, ক্লিন এন্ড জার্কে রেকর্ড ১৫১, মোট ওজনে রেকর্ড ২৬৫ কেজি তুলেছেন। রৌপ্য জয়ের পথে বাংলাদেশ আনসারের এমরান হোসেন স্ন্যাচে ১১৪, ক্লিন এন্ড জার্কে ১৪৫, মোট ২৫৯ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ের পথে বর্ডার গার্ড বাংলাদেশ-এর মোজাহিদ ফকির স্ন্যাচে ৯৬, ক্লিন এন্ড জার্কে ১২৫, মোট ২২১ কেজি তুলেছেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add